Deuteronomy 12:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমাদের আল্লাহ্ মাবুদ তাঁর নাম স্থাপনের জন্য তোমাদের সমস্ত বংশের মধ্যে যে স্থান মনোনীত করবেন, তাঁর সেই নিবাসস্থান তোমরা খোঁজ করবে ও সেই স্থানে উপস্থিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেকে প্রকাশ করার জন্য তোমাদের সব গোষ্ঠীকে দেওয়া জায়গা থেকে সেই জায়গাটি তাঁর বাসস্থান হিসেবে বেছে নেবেন। তোমরা সেখানেই তাঁর উপাসনার জন্য যাবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে তোমাদের সমস্ত বংশের মধ্যে যে স্থান মনোনীত করিবেন, তাঁহার সেই নিবাসস্থান তোমরা অন্বেষণ করিবে, ও সেই স্থানে উপস্থিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে তোমাদের সমস্ত বংশের মধ্যে যে স্থান মনোনীত করিবেন, তাঁহার সেই নিবাসস্থান তোমরা অন্বেষণ করিবে ও সেই স্থানে উপস্থিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেকে প্রকাশ করবার জন্য তোমাদের সব গোষ্ঠীকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটা তাঁর বাসস্থান হিসাবে বেছে নেবেন তোমরা সেখানেই তাঁর উপাসনার জন্য যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমাদের মাবুদ আল্লাহ্ নিজেকে প্রকাশ করবার জন্য তোমাদের সব গোষ্ঠীকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটা তাঁর বাসস্থান হিসাবে বেছে নেবেন তোমরা সেখানেই তাঁর এবাদতের জন্য যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্যে যে স্থান তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য মনোনীত করবেন, সেই পীঠস্থানেই তোমরা উপস্থিত হয়ে তাঁর আরাধনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের পরিবারগোষ্ঠীগুলোর মধ্যে এক বিশেষ স্থান পছন্দ করবেন| প্রভু তাঁর নাম সেখানে রাখবেন| সেটিই হবে তাঁর নিবাস স্থান| তোমরা অবশ্যই তাঁর উপাসনার জন্য সেই স্থানে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজের নাম স্থাপন করার জন্যে তোমাদের সমস্ত বংশের মধ্যে যে জায়গা বেছে নেবেন, তাঁর সেই বসবাসের জায়গা তোমরা খোঁজ করবে ও সেই জায়গায় উপস্থিত হবে।