Deuteronomy 12:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিজ নিজ পোড়ানো-কোরবানী, অন্যান্য কোরবানী, দশ ভাগের এক ভাগ, হাতের উত্তোলনীয় উপহার, মানতের দ্রব্য, স্বেচ্ছাদত্ত উপহার ও গোমেষাদি পালের প্রথমজাতদের সেই স্থানে আনবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তোমরা হোম ও বলি, তোমাদের দশমাংশ ও বিশেষ দান, যা তোমরা দেওয়ার জন্য মানত করেছ এবং স্বেচ্ছাকৃত দান, আর তোমাদের গরুর ও মেষের পালের প্রথম শাবকটি নিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন আপন হোম, বলি, দশমাংশ, হস্তের উত্তোলনীয় উপহার, মানতের দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও গোমেষাদি পালের প্রথমজাতদিগকে সেই স্থানে আনয়ন করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন আপন হোম, বলি, দশমাংশ, হস্তের উত্তোলনীয় উপহার, মানতের দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও গোমেষাদি পালের প্রথমজাতদিগকে সেই স্থানে আনয়ন করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের পোড়ানো-উৎসর্গ এবং অন্যান্য পশু-উৎসর্গ, তোমাদের আয়ের দশ ভাগের এক ভাগ, তোমাদের বিশেষ দান এবং মানত-পূরণের উৎসর্গ, তোমাদের নিজেদের ইচ্ছায় করা উৎসর্গ এবং তোমাদের গরু-ছাগল-ভেড়ার প্রথম বাচ্চা সেখানেই নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের পোড়ানো-কোরবানী এবং অন্যান্য পশু-কোরবানী, তোমাদের আয়ের দশ ভাগের এক ভাগ, তোমাদের বিশেষ দান এবং মানত-পূরণের কোরবানী, তোমাদের নিজেদের ইচ্ছায় করা কোরবানী এবং তোমাদের গরু-ছাগল-ভেড়ার প্রথম বাচ্চা সেখানেই নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানেই তোমরা তোমাদের হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য, মানতের নৈবেদ্য, স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য এবং গো মেষাদি প্রথম জাত শাবকগুলি নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে তোমরা অবশ্যই তোমাদের হোমবলির নৈবেদ্য, তোমাদের উৎসর্গের জিনিসপত্র, তোমাদের শস্যের এবং পশুর এক দশমাংশ, তোমাদের বিশেষ উপহারসমুহ, যে কোনোও উপহার সামগ্রী যেটা তোমরা প্রভুর কাছে প্রতিজ্ঞা করেছিলে, যে কোনোও বিশেষ উপহার যা তোমরা দিতে চাও, এবং তোমাদের পশুপালের মধ্যে প্রথমজাত পশুদের নিয়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজেদের হোম, বলি, দশমাংশ, হাতে তোলা উপহার, মানতের জিনিস, নিজের ইচ্ছায় দেওয়া নৈবেদ্য ও গরু মেষ পালের প্রথমজাতদেরকে সেই জায়গায় আনবে;