Deuteronomy 12:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই স্থানে আমরা এখন প্রত্যেকে নিজ নিজ দৃষ্টিতে যা ন্যায্য তা করছি, তোমরা সেরকম করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখানে আমরা এখন প্রত্যেকে নিজের যা মনে হয় ঠিক তাই করছি, তোমরা সেরকম করবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই স্থানে আমরা এখন প্রত্যেকে আপন আপন দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিতেছি, তোমরা তদ্রূপ করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই স্থানে আমরা এখন প্রত্যেকে আপন আপন দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহা করিতেছি, তোমরা তদ্রূপ করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভু শান্তিতে বাস করবার জন্য যে সম্পত্তি তোমাদের দিতে যাচ্ছেন তোমরা এখনও সেখানে পৌঁছাও নি। তোমরা সেই দেশে গেলে পর আমরা যেমন আজ এখানে যার চোখে যা ভাল তা-ই করছি তোমরা সেখানে তা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্‌ শান্তিতে বাস করবার জন্য যে সম্পত্তি তোমাদের দিতে যাচ্ছেন তোমরা এখনও সেখানে পৌঁছাও নি। তোমরা সেই দেশে গেলে পর আমরা যেমন আজ এখানে যার চোখে যা ভাল তা-ই করছি তোমরা সেখানে তা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে আজ আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী উপাসনা অনুষ্ঠান করছি, কিন্তু এরপর থেকে তোমরা সেরকম করবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমরা যে ভাবে উপাসনা করে আসছিলাম সেইভাবে তোমরা অবশ্যই তোমাদের উপাসনা চালিয়ে যাবে না| এখন পর্যন্ত আমরা যা ভাল মনে করেছি সেইভাবেই ঈশ্বরের উপাসনা করে আসছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জায়গায় আমরা এখন প্রত্যেকে নিজেদের চোখে যা সঠিক, তা করছি, তোমরা সেরকম করবে না;