Deuteronomy 13:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি জিজ্ঞাসা করবে, অনুসন্ধান ও যত্নপূর্বক প্রশ্ন করবে; আর দেখ, তোমার মধ্যে এই রকম জঘন্য দুষ্কর্ম হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে তুমি জিজ্ঞাসা করবে, অনুসন্ধান করবে ও যত্নের সঙ্গে প্রশ্ন করবে। আর সেই কথা যদি সত্যি হয় এবং প্রমাণিত হয় যে তোমাদের মধ্যে এই ঘৃণ্য কাজ সম্পন্ন হয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি জিজ্ঞাসা করিবে, অনুসন্ধান করিবে, ও যত্নপূর্ব্বক প্রশ্ন করিবে; আর দেখ, তোমার মধ্যে ঈদৃশ ঘৃণার্হ দুষ্কর্ম্ম হইয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি জিজ্ঞাসা করিবে, অনুসন্ধান করিবে, ও যত্নপূর্বক প্রশ্ন করিবে; আর দেখ, তোমার মধ্যে ঈদৃশ ঘৃণার্হ দুষ্কর্ম হইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা-ই যদি হয় তবে ব্যাপারটা তোমাদের খুব ভাল করে খোঁজ-খবর নিয়ে পরীক্ষা ও তদন্ত করে দেখতে হবে। আর তা যদি সত্যি বলে প্র্রমাণিত হয় যে, এই জঘন্য কাজ তোমাদের মধ্যে করা হয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা-ই যদি হয় তবে ব্যাপারটা তোমাদের খুব ভাল করে খোঁজ-খবর নিয়ে পরীক্ষা ও তদন্ত করে দেখতে হবে। আর তা যদি সত্যি বলে প্র্রমাণিত হয় যে, এই জঘন্য কাজ তোমাদের মধ্যে করা হয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা ভাল করে সন্ধান নিয়ে জানবে। যদি একথা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে তোমাদের মধ্যে সত্যই এরকম ঘৃণ্য দুষ্কর্ম অনুষ্ঠিত হয়েছে তাহলে তোমরা তরবারির আঘাতে সেই নগরের অধিবাসীদের বধ করবে। সেই নগর এবং তার মধ্যে বসবাসকারী পশুপাল সমেত সকলকে নিঃশেষে ধ্বংস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন এই ধরণের কোনো খবর সত্য কিনা তা জানার জন্য তোমরা অবশ্যই যথাসাধ্য চেষ্টা করবে| যদি তোমরা জানতে পারো যে এটি সত্য, যদি তোমরা প্রমাণ করতে পার যে সে রকম সাংঘাতিক ঘটনা সত্যই ঘটেছিল
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি জিজ্ঞাসা করবে, খোঁজ করবে ও যত্নসহকারে প্রশ্ন করবে; আর দেখ, তোমার মধ্যে এরকম ঘৃণার্হ খারাপ কাজ হয়েছে,