Deuteronomy 13:15 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই বিষয়টি যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি তলোয়ারের আঘাতে সেই নগরের অধিবাসীদেরকে আঘাত করবে এবং নগর ও তার মধ্যস্থিত পশুসুদ্ধ সকলই তলোয়ারের আঘাতে নিঃশেষে বিনষ্ট করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে সেখানকার সব বাসিন্দাকে অবশ্যই তরোয়ালের আঘাতে মেরে ফেলতে হবে। সেই নগর এবং তার লোকজন ও পশুপাল তোমরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি খড়গাধারে সেই নগরের নিবাসীদিগকে আঘাত করিবে, এবং নগর ও তাহার মধ্যস্থিত পশুশুদ্ধ সকলই খড়গধারে নিঃশেষে বিনষ্ট করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি খড়্‌গধারে সেই নগরের নিবাসীদিগকে আঘাত করিবে, এবং নগর ও তাহার মধ্যস্থিত পশুসুদ্ধ সকলই খড়্‌গধারে নিঃশেষে বিনষ্ট করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেখানকার সব বাসিন্দাদের অবশ্যই মেরে ফেলতে হবে। সেই গ্রাম বা শহর এবং তার লোকজন ও পশুপাল তোমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেখানকার সব বাসিন্দাদের অবশ্যই হত্যা করতে হবে। সেই গ্রাম বা শহর এবং তার লোকজন ও পশুপাল তোমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তোমরা অবশ্যই সেই শহরের লোকদের সকলকে তরবারি দ্বারা হত্যা করবে এবং তোমরা তাদের সমস্ত পশুদেরও হত্যা করবে| তোমরা অবশ্যই সেই শহরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি তলোয়ালের ধারে সেই শহরের নিবাসীদেরকে আঘাত করবে এবং শহর ও তার মধ্যে অবস্থিত পশু সহ সবই তলোয়ারের ধারে সম্পূর্ণ ধ্বংস করবে;