Deuteronomy 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার লুণ্ঠিত দ্রব্যগুলো তার চকের মধ্যে সংগ্রহ করে সেই নগর ও সেসব দ্রব্য সর্বতোভাবে তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে আগুনে পুড়িয়ে দেবে; তাতে সেই নগর চিরকালের জন্য ধ্বংসস্তূপ হয়ে থাকবে তা পুনর্বার নির্মিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানকার সব লুট করা জিনিসপত্র তোমরা নগরের চকের মাঝখানে একত্র করে সেই নগর ও সেইসব জিনিসপত্র তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আগুনে পুড়িয়ে দেবে। তাতে সেই নগর চিরকালের জন্য ধ্বংসাবশেষ হয়ে থাকবে, সেটি আর কখনও যেন তৈরি করা না হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার লুটিত দ্রব্য সকল তাহার চকের মধ্যে সংগ্রহ করিয়া সেই নগর ও সেই সকল দ্রব্য সর্ব্বতোভাবে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহাতে সেই নগর চিরকালীন ঢিবি হইয়া থাকিবে, তাহা পুনর্ব্বার নির্ম্মিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার লুন্ঠিত দ্রব্য সকল তাহার চকের মধ্যে সংগ্রহ করিয়া সেই নগর ও সেই সকল দ্রব্য সর্বতোভাবে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহাতে সেই নগর চিরকালীন ঢিবি হইয়া থাকিবে, তাহা পুনর্বার নির্মিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার সব লুট করা জিনিস তোমরা শহর-চকের মাঝখানে নিয়ে গিয়ে সমস্ত জিনিস ও সেই গ্রাম বা শহর তোমরা তোমাদের সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের মত করে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেবে। সেই জায়গাটা চিরদিনের জন্য যেন একটা ধ্বংসের স্তূপ হয়ে পড়ে থাকে; আর কখনও যেন সেটা তৈরী করা না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার সব লুট করা জিনিস তোমরা শহর-চকের মাঝখানে নিয়ে গিয়ে সমস্ত জিনিস ও সেই গ্রাম বা শহর তোমরা তোমাদের মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর মত করে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেবে। সেই জায়গাটা চিরদিনের জন্য যেন একটা ধ্বংসের স্তূপ হয়ে পড়ে থাকে; আর কখনও যেন সেটা তৈরী করা না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানকার লুন্ঠিত সমস্ত দ্রব্য নগরের মাঝখানে উন্মুক্ত স্থানে সংগ্রহ করে সেই সমস্ত দ্রব্য ও সেই নগরটিকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে আগুনে পূর্ণাহুতি দেবে। সেই নগর চিরকাল একটি ধ্বংস স্তূপ হয়ে থাকবে, তা আর পুনর্গঠন করা চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তোমরা অবশ্যই সমস্ত মুল্যবান জিনিসপত্র এক জায়গায় জড়ো করবে এবং সেগুলোকে শহরের কেন্দ্রস্থলে নিয়ে যাবে| তারপর শহরটিকে ঐ সমস্ত জিনিসপত্র সমেত পুড়িয়ে ফেলবে| এটি হবে তোমাদের প্রভু, ঈশ্বরের, কাছে হোমবলির নৈবেদ্য| শহরটি যেন অবশ্যই চিরকালের মতো পাথরের স্তুপে পরিণত হয়| সেই শহরটিকে যেন অবশ্যই আবার তৈরী করা না হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার লুট করা জিনিস সব তার চকের মধ্যে জড়ো করে সেই শহর ও সেই সব জিনিস সব দিক দিয়ে নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেবে; তাতে সেই শহর চিরকাল ঢিবি হয়ে থাকবে, তা আর কখনো তৈরী হবে না।