Deuteronomy 13:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই বর্জিত দ্রব্যের কিছুই তোমার হাতে না থাকুক; যেন মাবুদ তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে ফিরেন এবং তিনি তোমার পূর্বপুরুষদের কাছে যে কসম খেয়েছেন সেই অনুসারে তোমার প্রতি কৃপা ও করুণা করেন ও তোমার সমৃদ্ধি ঘটান;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এসব বর্জিত জিনিসপত্রের একটিও যেন তোমাদের হাতে দেখা না যায়। তবে সদাপ্রভু তাঁর ভীষণ ক্রোধ থেকে ফিরবেন, তোমাদের প্রতি কৃপা করবেন ও করুণাবিষ্ট হবেন। তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করবেন, যেমন তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করে শপথ করেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই বর্জ্জিত দ্রব্যের কিছুই তোমার হস্তে লগ্ন না থাকুক; যেন সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধ হইতে ফিরেন, এবং তিনি তোমার পিতৃপুরুষদের কাছে যে শপথ করিয়াছেন, তদনুসারে তোমার প্রতি কৃপা ও করুণা করেন, ও তোমার বৃদ্ধি করেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই বর্জিত দ্রব্যের কিছুই তোমার হস্তে লগ্ন না থাকুক; যেন সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধ হইতে ফিরেন, এবং তিনি তোমার পিতৃপুরুষদের কাছে যে শপথ করিয়াছেন, তদনুসারে তোমার প্রতি কৃপা ও করুণা করেন, ও তোমার বৃদ্ধি করেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যাতে তাঁর ভয়ংকর ক্রোধ থেকে ফেরেন সেইজন্য তোমাদের হাতে যেন এই সব জিনিসের একটাও দেখা না যায়, কারণ তার উপর রয়েছে ধ্বংসের অভিশাপ। তাহলে তিনি তোমাদের দয়া ও করুণা করবেন এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করা প্রতিজ্ঞা অনুসারে তোমাদের বংশ বাড়িয়ে দেবেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যাতে তাঁর ভয়ংকর রাগ থেকে ফেরেন সেইজন্য তোমাদের হাতে যেন এই সব জিনিসের একটাও দেখা না যায়, কারণ তার উপর রয়েছে ধ্বংসের বদদোয়া। তাহলে তিনি তোমাদের রহমত ও মমতা করবেন এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খাওয়া ওয়াদা অনুসারে তোমাদের বংশ বাড়িয়ে দেবেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সমস্ত নিষিদ্ধ বস্তুর কোন কিছুই তোমরা হস্তগত করবে না, তাহলেই প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের নিবৃত্তি হবে। তিনি তোমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী তোমাদের প্রতি কৃপা করবেন এবং তাঁর করুণায় তোমরা বৃদ্ধি লাভ করবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শহরের প্রতিটি জিনিস ধ্বংস করার জন্য ঈশ্বরকে দান করতে হবে, সুতরাং তোমরা ঐ জিনিসগুলোর কোনটিই নিজেদের জন্য রাখবে না| তোমরা যদি এই আদেশ মেনে চলো, তাহলে প্রভু তোমাদের প্রতি আর এতো ক্রুদ্ধ হবেন না| প্রভু তোমাদের প্রতি কৃপা ও করুণা করবেন| তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই অনুযায়ী তিনি তোমাদের জাতিকে বৃহত্তর করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই বাদ দেওয়া জিনিসের কিছুই তোমার হাতে লেগে না থাকুক; যেন সদাপ্রভু নিজের প্রচণ্ড রাগ থেকে ফেরেন এবং তিনি তোমার পূর্বপুরুষদের কাছে যে শপথ করেছেন, সেই অনুসারে তোমার প্রতি দয়া ও করুণা করেন ও তোমার বৃদ্ধি করেন;