Deuteronomy 13:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি তোমার আল্লাহ্ মাবুদের কথা মান্য করে আমি আজ তোমাকে যেসব হুকুম দিচ্ছি, তাঁর সেসব হুকুম পালন করবে ও তোমার আল্লাহ্ মাবুদের দৃষ্টিতে যথার্থ আচরণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আজ আমি তোমাদের যেসব আদেশ দিচ্ছি তা পালন করবে এবং তাঁর দৃষ্টিতে যা ভালো তাই করে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়া, আমি অদ্য তোমাকে যে যে আজ্ঞা দিতেছি, তাঁহার সেই সমস্ত আজ্ঞা পালন করিবে, ও তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যথার্থ আচরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়া, আমি অদ্য তোমাকে যে যে আজ্ঞা দিতেছি, তাঁহার সেই সমস্ত আজ্ঞা পালন করিবে, ও তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যথার্থ আচরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি তা পালন করে এবং তাঁর চোখে যা ভাল তা-ই করে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি তা পালন করে এবং তাঁর চোখে যা ভাল তা-ই করে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র বাধ্য হয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাক্যে কর্ণপাত কর এবং আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম, তাঁর সেই নির্দেশগুলি তোমরা পালন কর ও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য সেই রকম আচরণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই রকমটাই হবে যদি তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের, কথা শোনো, তাঁর সমস্ত আজ্ঞাগুলো, যেগুলো আজ আমি তোমাদের দিলাম, সেগুলো সব যদি মেনে চলো এবং প্রভুর দৃষ্টিতে যথার্থ আচরণ করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিয়ে, আমি আজ তোমাকে যে যে আজ্ঞা দিচ্ছি, তাঁর সেই সব আজ্ঞা পালন করবে ও তোমার ঈশ্বর সদাপ্রভুর চোখে সঠিক আচরণ করবে।