Deuteronomy 13:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সেই চিহ্ন-কাজ কিংবা অদ্ভুত লক্ষণ সফল হয়, যার সম্বন্ধে সে তোমার অজ্ঞাত অন্য দেবতাদের বিষয়ে তোমাদেরকে বলেছিল, এসো, আমরা তাদের অনুগামী হই ও তাদের সেবা করি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যদি সেই আশ্চর্য চিহ্ন বা কাজ ঘটে, ও সেই ভাববাদী বলে, “চলো আমরা অন্য দেবতাদের অনুগামী হই (যে দেবতাদের সম্বন্ধে তোমরা জানো না) এবং তাদের পূজা করি,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই চিহ্ন কিম্বা অদ্ভুত লক্ষণ সফল হয়, যাহার সম্বন্ধে সে তোমার অজ্ঞাত অন্য দেবতাদের বিষয়ে তোমাদিগকে বলিয়াছিল, আইস, আমরা তাহাদের অনুগামী হই, ও তাহাদের সেবা করি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সেই চিহ্ন কিম্বা অদ্ভুত লক্ষণ সফল হয়, যাহার সম্বন্ধে সে তোমার অজ্ঞাত অন্য দেবতাদের বিষয়ে তোমাদিগকে বলিয়াছিল, আইস, আমরা তাহাদের অনুগামী হই ও তাহাদের সেবা করি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নিদর্শন ও অদ্ভুত লক্ষণের কথা সে বলে, তা যদি সত্যিই ঘটে তাহলেও যাদের তোমরা জান না বা উপাসনা কর না সে যদি এমন দেবতাদের অনুগামী হতে তোমাগের আহ্বান জানায়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সে তোমাদের যে চিহ্ন বা অলৌকিক কিছুর কথা বলেছিল তা সফল হলে সে হয়তো তোমাদের বলতে পারে, ‘এস আমরা অন্যান্য দেবতাদের (যে সব দেবতাদের তোমরা জান না|) অনুসরণ করি এবং সেবা করি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেই চিহ্ন কিংবা অদ্ভুত লক্ষণ সফল হয়, যার বিষয়ে সে তোমার অজানা অন্য দেবতাদের বিষয়ে তোমাদেরকে বলেছিল, “এস, আমরা তাদের অনুগামী হই ও তাদের সেবা করি,”