Deuteronomy 13:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি সেই নবীর কিংবা সেই স্বপ্নদর্শকের কথায় কান দিও না; কেননা তোমরা তোমাদের সমস্ত অন্তর ও তোমাদের সমস্ত প্রাণের সঙ্গে তোমাদের আল্লাহ্‌ মাবুদকে মহব্বত কর কি না, তা জানবার জন্য তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের পরীক্ষা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সেই ভাববাদী বা স্বপ্নদর্শকের কথা শুনবে না। তোমরা তোমাদের সমস্ত মনপ্রাণ দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো কি না তা জানার জন্য তিনি তোমাদের পরীক্ষায় ফেলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি সেই ভাববাদীর কিম্বা সেই স্বপ্নদর্শকের বাক্যে কর্ণপাত করিও না; কেননা তোমরা তোমাদের সমস্ত হৃদয়ের ও তোমাদের সমস্ত প্রাণের সহিত আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর কি না, তাহা জানিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পরীক্ষা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি সেই ভাববাদীর কিম্বা সেই স্বপ্নদর্শকের বাক্যে কর্ণপাত করিও না; কেননা তোমরা তোমাদের সমস্ত হৃদয়ের ও তোমাদের সমস্ত প্রাণের সহিত আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর কি না, তাহা জানিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পরীক্ষা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তোমরা সেই নবী বা স্বপ্ন-দেখা লোকের কথা শুনো না। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে তোমাদের সব মন-প্রাণ দিয়ে ভালবাস কিনা তা তিনি তোমাদের পরীক্ষায় ফেলে দেখিয়ে দিচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তোমরা সেই নবী বা স্বপ্নদেখা লোকের কথা শুনো না। তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌কে তোমাদের সব মনপ্রাণ দিয়ে মহব্বত কর কিনা তা তিনি তোমাদের পরীক্ষায় ফেলে দেখিয়ে দিচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তোমরা সেই নবী বা স্বপ্নদ্রষ্টার কথা শুনবে না, কেননা তোমরা সমগ্র মনপ্রাণ দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস কিনা তা জানার জন্য প্রভু পরমেশ্বর হয়তো তোমাদের এভাবে পরীক্ষা করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই স্বপ্নদর্শকের কথা শুনো না| কেন? কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের পরীক্ষা করছেন| প্রভু জানতে চাইছেন যে, তোমরা তাঁকে তোমাদের সমস্ত হৃদয় এবং তোমাদের সমস্ত প্রাণ দিয়ে ভালোবাস কিনা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি সেই ভাববাদীর কিংবা সেই স্বপ্নদর্শনকারীর কথায় কান দিও না; কারণ তোমরা তোমাদের সমস্ত হৃদয় ও তোমাদের সমস্ত প্রাণের সঙ্গে নিজেদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর কি না, তা জানবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পরীক্ষা করেন।