Deuteronomy 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদেরই অনুগামী হও, তাঁকেই ভয় কর, তাঁরই হুকুম পালন কর, তাঁরই বাণী মান্য কর, তাঁরই সেবা কর ও তাঁতেই আসক্ত থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথামতো তোমাদের চলতে হবে এবং তাঁকে গভীর শ্রদ্ধা করতে হবে। তাঁর আজ্ঞা পালন করবে ও তাঁর বাধ্য হবে; তাঁর সেবা করবে এবং তাঁকে আঁকড়ে ধরবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাঁহাকেই ভয় কর, তাঁহারই আজ্ঞা পালন কর, তাঁহারই রবে অবধান কর, তাঁহারই সেবা কর, ও তাঁহাতেই আসক্ত থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাঁহাকেই ভয় কর, তাঁহারই আজ্ঞা পালন কর, তাঁহারই রবে অবধান কর, তাঁহারই সেবা কর, ও তাঁহাতেই আসক্ত থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথামতই তোমাদের চলতে হবে এবং তাঁকেই ভক্তি করতে হবে। তোমরা তাঁর আদেশ পালন করবে ও তাঁর বাধ্য হয়ে চলবে; তোমরা তাঁর সেবা করবে ও তাঁকেই আঁকড়ে ধরে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্র কথামতই তোমাদের চলতে হবে এবং তাঁকেই ভয় করতে হবে। তোমরা তাঁর হুকুম পালন করবে ও তাঁর বাধ্য হয়ে চলবে; তোমরা তাঁর এবাদত করবে ও তাঁকেই আঁকড়ে ধরে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুগামী হবে, তাঁকেই সম্ভ্রম করবে, তাঁরই নির্দেশ পালন করবে, তাঁর কথা শুনবে, তাঁর উপাসনা করবে, একমাত্র তাঁর প্রতিই থাকবে তোমাদের অনুরাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই তোমাদের প্রভু, ঈশ্বরকে, অনুসরণ করবে! তাঁকে শ্রদ্ধা করবে| প্রভুর আজ্ঞাগুলো মেনে চলবে এবং তিনি তোমাদের যা বলেন সেগুলো করবে| প্রভুর সেবা করো এবং তাঁকে কখনও পরিত্যাগ করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাঁকেই ভয় কর, তাঁরই আদেশ পালন কর, তাঁরই রবে মনোযোগ দাও, তাঁরই সেবা কর ও তাতেই যুক্ত থাক।