Deuteronomy 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভাই, তোমার সহোদর কিংবা তোমার পুত্র বা কন্যা কিংবা তোমার প্রিয় স্ত্রী কিংবা তোমার প্রাণতুল্য বন্ধু যদি গোপনে তোমাকে প্রবৃত্তি দিয়ে বলে, এসো, আমরা গিয়ে অন্য দেবতাদের সেবা করি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমার নিজের ভাই, অথবা তোমার ছেলে বা মেয়ে, অথবা যে স্ত্রীকে তুমি ভালোবাসো, অথবা তোমার খুব কাছের বন্ধু গোপনে বিপথে নিয়ে যাওয়ার জন্য বলে, “চলো আমরা অন্য দেবতার আরাধনা করি” (যে দেবতাদের তোমরা বা তোমাদের পূর্বপুরুষেরা জানোনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভ্রাতা, তোমার সহোদর কিম্বা তোমার পুত্র কি কন্যা কিম্বা তোমার বক্ষের ভার্য্যা কিম্বা তোমার প্রাণতুল্য মিত্র যদি গোপনে তোমাকে প্রবৃত্তি দিয়া বলে, আইস, আমরা গিয়া অন্য দেবতাদের সেবা করি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভ্রাতা, তোমার সহোদর কিম্বা তোমার পুত্র কি কন্যা কিম্বা তোমার বক্ষের স্ত্রী কিম্বা তোমার প্রাণতুল্য মিত্র যদি গোপনে তোমাকে প্রবৃত্তি দিয়া বলে, আইস, আমরা গিয়া অন্য দেবতাদের সেবা করি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পৃথিবীর এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত তোমার চারদিকের কাছের বা দূরের লোকেরা যে দেব-দেবতার পূজা করে, যারা তোমার এবং তোমার পূর্বপুরুষদের অজানা সেই দেব-দেবতার দিকে যদি তোমার নিজের ভাই কিম্বা তোমার ছেলে বা মেয়ে কিম্বা প্র্রিয় স্ত্রী কিম্বা তোমার প্রাণের বন্ধু তোমাকে একা পেয়ে বিপথে নিয়ে যাওয়ার জন্য বলে, ‘চল, আমরা গিয়ে দেব-দেবতার পূজা করি,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দুনিয়ার এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত তোমার চারদিকের কাছের বা দূরের লোকেরা যে দেব-দেবীর পূজা করে, যারা তোমার এবং তোমার পূর্বপুরুষদের অজানা সেই দেব-দেবীর দিকে যদি তোমার নিজের ভাই কিংবা তোমার ছেলে বা মেয়ে কিংবা প্রিয় স্ত্রী কিংবা তোমার প্রাণের বন্ধু তোমাকে একা পেয়ে বিপথে নিয়ে যাওয়ার জন্য বলে, ‘চল, আমরা গিয়ে দেব-দেবীর পূজা করি,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সহোদর ভ্রাতা, পুত্র, কন্যা, তোমার প্রিয়তমা স্ত্রী কিম্বা তোমার অন্তরঙ্গ বন্ধুও যদি গোপনে তোমাকে অন্য দেবতাদের ভজনা করার প্ররোচনা দেয়, অন্য কোন দেবতা যাকে তুমি জান না বা তোমার পিতৃপুরুষেরাও জানতেন না, তোমাদের চারিপাশের কাছের বা দূরের পৃথিবীর যে কোন প্রান্তের যে কোন জাতির উপাস্য দেবতা হোক না কেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের ঘনিষ্ঠ কেউ অন্য দেবতাদের পূজা করার জন্য তোমাদের গোপনে পরামর্শ দিতে পারে| সে তোমাদের ভাই হতে পারে, তোমাদের পুত্র হতে পারে, তোমাদের কন্যা হতে পারে, যাকে ভালোবাসো সেই স্ত্রী হতে পারে অথবা তোমাদের ঘনিষ্ঠতম বন্ধুও হতে পারে| সেই লোকটি বলতে পারে, ‘এবার আমরা যাই এবং অন্যান্য দেবতাদের সেবা করি|’ (এরাই হল সেই দেবতা যাদের তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরাও কোন দিন জানত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভাই, তোমার মায়ের ছেলে কিংবা তোমার ছেলে কি মেয়ে কিংবা তোমার প্রিয় স্ত্রী কিংবা তোমার প্রাণের বন্ধু যদি গোপনে তোমাকে লোভ দিয়ে বলে, “এস, আমরা গিয়ে অন্য দেবতাদের সেবা করি,