Deuteronomy 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার বিষয়ে যদি এই কথা বলে, তবে তুমি সেই ব্যক্তির প্রস্তাবে সম্মত হয়ো না, তার কথায় কান দিও না; তোমার চোখ তার প্রতি রহম করবে না, তাকে কৃপা করবে না, তাকে লুকিয়ে রাখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কাছে আত্মসমর্পণ করবে না বা তাদের কথা শুনবে না। তাদের প্রতি কোনও করুণা করবে না। তাদের নিষ্কৃতি দেবে না কিংবা রক্ষা করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বিষয়ে যদি এই কথা বলে, তবে তুমি সেই ব্যক্তির প্রস্তাবে সম্মত হইও না, তাহার কথায় কাণ দিও না; তোমার চক্ষু তাহার প্রতি দয়া করিবে না, তাহাকে কৃপা করিবে না, তাহাকে লুকাইয়া রাখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার বিষয়ে যদি এই কথা বলে, তবে তুমি সেই ব্যক্তির প্রস্তাবে সম্মত হইও না, তাহার কথায় কর্ণপাত করিও না; তোমার চক্ষু তাহার প্রতি দয়া করিবে না, তাহাকে কৃপা করিবে না, তাহাকে লুকাইয়া রাখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তার ডাকে সাড়া দিয়ো না বা তার কথায় কান দিয়ো না। তাকে কোন দয়া দেখাবে না; তাকে রেহাই দেবে না, কিম্বা তাকে রক্ষাও করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তার ডাকে সাড়া দিয়ো না বা তার কথায় কান দিয়ো না। তাকে কোন দয়া দেখাবে না; তাকে রেহাই দেবে না, কিংবা তাকে রক্ষাও করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তার প্রস্তাবে সম্মত হবে না বা তার কোন কথা শুনবে না। তুমি তাকে কৃপা বা করুণা করবে না, তাকে অব্যাহতি দেবে না বা তার কথা গোপন করে রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সেই ব্যক্তির সঙ্গে অবশ্যই একমত হবে না| তার কথা শুনবে না| তার জন্য দুঃখিত হবে না| তাকে ছেড়ে দিও না এবং তাকে রক্ষা করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কথায় মন দিও না অথবা কান দিও না; তোমার চোখ তার প্রতি দয়া করবে না, তাঁকে কৃপা করবে না, তাঁকে লুকিয়ে রাখবে না।