Deuteronomy 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অবশ্য তুমি তাকে হত্যা করবে; তাকে হত্যা করার জন্য প্রথমে তুমিই তার উপরে হস্তক্ষেপ করবে, পরে সমস্ত লোক হস্তক্ষেপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অবশ্যই মেরে ফেলবে। তাদের মেরে ফেলার কাজটি তুমি নিজের হাতেই আরম্ভ করবে, তারপর অন্য সবাই মেরে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অবশ্য তুমি তাহাকে বধ করিবে; তাহাকে বধ করিবার জন্য প্রথমে তুমিই তাহার উপরে হস্তার্পণ করিবে, পরে সমস্ত লোক হস্তার্পণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অবশ্য তুমি তাহাকে বধ করিবে; তাহাকে বধ করিবার জন্য প্রথমে তুমিই তাহার উপরে হস্তার্পণ করিবে, পরে সমস্ত লোক হস্তার্পণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে মেরে ফেলতেই হবে। তাকে মেরে ফেলবার কাজটা তুমি নিজের হাতেই আরম্ভ করবে, তারপর অন্য সবাই যোগ দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে হত্যা করতেই হবে। তাকে হত্যা করবার কাজটা তুমি নিজের হাতেই শুরু করবে, তারপর অন্য সবাই যোগ দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি অবশ্যই তাকে বধ করবে। তাকে বধ করার জন্য তুমিই প্রথমে আঘাত করবে, পরে অন্যান্য সকলে আঘাত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
না! তোমরা অবশ্যই সেই ব্যক্তিকে হত্যা করবে| তোমরা অবশ্যই তাকে পাথর মেরে হত্যা করবে| তুমিই হবে প্রথম ব্যক্তি যে পাথর তুলবে এবং তার দিকে ছুঁড়ে মারবে| এরপর সমস্ত লোকরা তাকে হত্যা করার জন্য অবশ্যই পাথর ছুঁড়বে| কারণ সেই ব্যক্তি তোমাদের প্রভু, ঈশ্বরের, কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিল; অথচ সেই মিশর দেশ থেকে প্রভুই তোমাদের দাসত্ব থেকে বার করে নিয়ে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অবশ্য তুমি তাকে হত্যা করবে; তাকে হত্যা করার জন্য প্রথমে তুমিই তার ওপরে হাত দেবে, পরে সমস্ত লোক হাত দেবে।