Deuteronomy 14:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের সন্তান; তোমরা মৃত লোকদের জন্য নিজ নিজ শরীর ক্ষত-বিক্ষত করবে না এবং ভ্রূর মধ্যস্থল ক্ষৌরি করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান। তোমরা মৃত লোকদের জন্য দেহের কোনও জায়গায় ক্ষত করবে না কিংবা মাথার সামনের চুল কামাবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান; তোমরা মৃত লোকদের জন্য আপন আপন শরীর কাটকুট করিবে না, এবং ভ্রূমধ্যস্থল ক্ষৌরি করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান; তোমরা মৃত লোকদের জন্য আপন আপন শরীর কাটকুট করিবে না, এবং ভ্রুরুর মধ্যস্থল ক্ষৌরি করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান। সেইজন্য মৃত লোকদের জন্য শোক প্রকাশ করতে গিয়ে দেহের কোন জায়গায় তোমাদের ক্ষত করা চলবে না, কিম্বা মাথার সামনের চুল কামানো চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র সন্তান। সেইজন্য মৃত লোকদের জন্য শোক প্রকাশ করতে গিয়ে শরীরের কোন জায়গায় তোমাদের ক্ষত করা চলবে না, কিংবা মাথার সামনের চুল কামানো চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সন্তান। তোমরা মৃতের উদ্দেশে শোক প্রকাশের জন্য নিজেদের দেহে কোন ক্ষত সৃষ্টি করবে না কিম্বা মস্তকের সম্মুখভাগের কেশ মুণ্ডন করবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা হলে প্রভু, তোমাদের ঈশ্বরের, সন্তান| যখন কেউ মারা যায় তখন তোমরা কোনোভাবেই তোমাদের নিজেদের কাটাছেঁড়া করবে না অথবা মাথা কামিয়ে তোমাদের দুঃখ প্রকাশ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর লোক; তোমরা মৃত লোকদের জন্য নিজেদের শরীর কাটবে না এবং মুখের কোনো অংশে কামাবে না।