Deuteronomy 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমি তোমার আল্লাহ্ মাবুদের পবিত্র লোক; ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য থেকে মাবুদ তাঁর নিজস্ব লোক করার জন্য তোমাকেই মনোনীত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন যাতে তোমরা তাঁর নিজের বিশেষ সম্পত্তি হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা; ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজা করণার্থে তোমাকেই মনোনীত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা; ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজা করণার্থে তোমাকেই মনোনীত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে একটা আলাদা করা জাতি। পৃথিবীর সমস্ত জাতিগুলোর মধ্য থেকে সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন যাতে তোমরা তাঁর নিজের বিশেষ সম্পত্তি হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র উদ্দেশ্যে একটা পবিত্র জাতি। দুনিয়ার সমস্ত জাতিগুলোর মধ্য থেকে মাবুদ তোমাদের বেছে নিয়েছেন যাতে তোমরা তাঁর নিজের বিশেষ সম্পত্তি হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত প্রজামণ্ডলী। পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে প্রভু পরমেশ্বর নিজস্ব প্রজারূপে তোমাদেরই মনোনীত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ তোমরা অন্যান্য লোকদের থেকে আলাদা| তোমরা হলে প্রভুর বিশেষ লোকজন| পৃথিবীর সমস্ত লোকর মধ্য থেকে প্রভু তোমাদের ঈশ্বর তাঁর বিশেষ লোক হিসেবে তোমাদেরই নির্বাচিত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক; পৃথিবীতে অবস্থিত সমস্ত জাতির মধ্যে থেকে সদাপ্রভু নিজের অধিকারের লোক করার জন্যেই তোমাকেই বেছেছেন।