Deuteronomy 14:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা স্বয়ংমৃত কোন প্রাণীর গোশ্ত ভোজন করবে না; তোমার নগর-দ্বারের মধ্যবর্তী কোন বিদেশীকে ভোজনের জন্য তা দিতে পার, কিংবা বিজাতীয় লোকের কাছে বিক্রি করতে পার; কেননা তুমি তোমার আল্লাহ্ মাবুদের পবিত্র লোক। তুমি ছাগলের বাচ্চাকে তার মায়ের দুধে রান্না করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরে পড়ে থাকা কোনো প্রাণী তোমরা খাবে না। তোমাদের নগরে বসবাস করা অন্য জাতির কোনো লোককে তোমরা সেটি দিয়ে দিতে পারবে এবং সে তা খেতে পারবে, কিংবা তোমরা কোনো বিদেশির কাছে সেটি বিক্রি করে দিতে পারবে। কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভু কাছে পবিত্র প্রজা। ছাগলছানার মাংস তার মায়ের দুধে রান্না করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা স্বয়ংমৃত কোন প্রাণীর মাংস ভোজন করিবে না; তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী কোন বিদেশীকে ভোজনার্থে তাহা দিতে পার, কিম্বা বিজাতীয় লোকের কাছে বিক্রয় করিতে পার; কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা স্বয়ংমৃত কোন প্রাণীর মাংস ভোজন করিবে না; তোমার নগর দ্বারের মধ্যবর্তী কোন বিদেশীকে ভোজনার্থে তাহা দিতে পার, কিম্বা বিজাতীয় লোকের কাছে বিক্রয় করিতে পার; কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মরে পড়ে থাকা কোন প্রাণী তোমরা খাবে না, কারণ তোমরা তোমাদের সদাপ্রভুর উদ্দেশ্যে একটা আলাদা করা জাতি। তোমাদের গ্রাম বা শহরে বাস করা অন্য জাতির কোন লোককে তোমরা সেটা দিয়ে দিতে পারবে এবং সে তা খেতে পারবে, কিম্বা তোমরা কোন বিদেশীর কাছে সেটা বিক্রি করে দিতে পারবে। “ছাগলের বাচ্চার মাংস তার মায়ের দুধে রান্না করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মরে পড়ে থাকা যে কোন প্রাণী তোমাদের জন্য হারাম, কারণ তোমরা তোমাদের মাবুদের উদ্দেশ্যে একটা পবিত্র জাতি। তোমাদের গ্রাম বা শহরে বাস করা অন্য জাতির কোন লোককে তোমরা সেটা দিয়ে দিতে পারবে এবং সে তা খেতে পারবে, কিংবা তোমরা কোন বিদেশীর কাছে সেটা বিক্রি করে দিতে পারবে। “ছাগলের বাচ্চার গোশ্ত তার মায়ের দুধে রান্না করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা মৃত কোন প্রাণীর মাংস খাবে না। তোমাদের নগরবাসী কোন বিদেশীকে সেটি দিতে পার, কিম্বা বিজাতীয় কোন লোকের কাছে বিক্রি করতে পার। তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশ নিবেদিত প্রজামণ্ডলী। তোমরা ছাগশিশুর মাংস তার মায়ের দুধে সিদ্ধ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নিজের থেকে মারা গেছে এমন কোনোও পশু তোমরা খেও না| তোমরা মৃত পশু খাবার জন্য তোমাদের শহরের কোনো বিদেশীকে দিতে পারো| অথবা তোমরা তা তার কাছে বিক্রি করতে পারো| কিন্তু তোমরা নিজেরা অবশ্যই কোনো মৃত পশু খাবে না, কারণ তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের| তোমরা তাঁর বিশেষ লোক| “একটি ছাগশিশুকে তারই মায়ের দুধে রান্না কোরো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজে থেকে মারা যাওয়া কোনো প্রাণীর মাংস খাবে না; তোমার শহরের দরজার মাঝখানে কোনো বিদেশীকে খাওয়ার জন্যে তা দিতে পার, কিংবা বিজাতীয় লোকের কাছে বিক্রি করতে পার; কারণ তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক। তুমি বাচ্চা ছাগলকে তার মায়ের দুধে রান্না করবে না।