Deuteronomy 14:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে সেই দ্রব্য বিক্রি করে সেই টাকা হাতে নিয়ে তোমার আল্লাহ্ মাবুদের মনোনীত স্থানে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের দশমাংশ রুপোর সঙ্গে বদলে নেবে, এবং সেই রুপো সঙ্গে নিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে সেই দ্রব্যে টাকা করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে সেই দ্রব্য টাকায় রূপান্তর করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তা বিক্রি করে সেই টাকা নিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই বেছে নেওয়া জায়গায় যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তা বিক্রি করে সেই টাকা নিয়ে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র সেই বেছে নেওয়া জায়গায় যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সেই দ্রব্যসামগ্রীর বিনিময়ে অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থ সঙ্গে নিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পীঠস্থানে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের শস্যের সেই অংশটুকু বিক্রি করে যে টাকা পাবে তা সঙ্গে নাও এবং ঈশ্বর যে জায়গা মনোনীত করেছেন সেই বিশেষ জায়গায় যাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সেই জিনিস টাকায় রূপান্তরিত করে সে টাকা বেঁধে হাতে নিয়ে নিজের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় যাবে।