Deuteronomy 14:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার নগর-দ্বারের মধ্যবর্তী লেবীয়দের ত্যাগ করবে না, কেননা তোমার যেমন আছে তেমনি তাদের কোন অংশ বা অধিকার নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে লেবীয়েরা তোমাদের নগরে বসবাস করে তাদের অবহেলা করবে না, কারণ তাদের নিজেদের কোনও ভাগ বা উত্তরাধিকার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার নগরদ্বারের মধ্যবর্ত্তী লেবীয়কে ত্যাগ করিবে না, কেননা তোমার সহিত তাহার কোন অংশ কি অধিকার নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার নগর দ্বারের মধ্যবর্তী লেবীয়কে ত্যাগ করিবে না, কেননা তোমার যেমন আছে তেমনই তাহাদের কোন অংশ কি অধিকার নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লেবীয়েরা তোমাদের গ্রাম বা শহরে বাস করে তাদের কথা তোমরা ভুলে যেয়ো না, কারণ নিজেদের বলতে তাদের কোন জায়গা-জমি বা সম্পত্তি নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লেবীয়রা তোমাদের গ্রাম বা শহরে বাস করে তাদের কথা তোমরা ভুলে যেয়ো না, কারণ নিজেদের বলতে তাদের কোন জায়গা-জমি বা সম্পত্তি নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের নগরে বসবাসকারী লেবীয়দের তোমরা অবহেলা করবে না, কারণ তোমাদের মত তাদের পৈতৃক বা নিজস্ব কোন সম্পত্তি নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমাদের শহরে বসবাসকারী লেবীয়দের ভুলো না| তোমরা তাদের সঙ্গে তোমাদের খাদ্য ভাগ করে নেবে, কারণ তোমাদের মতো তাদের জমির কোনো অংশ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার শহরের দরজার মাঝখানে লেবীয়কে ত্যাগ করবে না, কারণ তোমার সঙ্গে তার কোনো অংশ কি অধিকার নেই।