Deuteronomy 14:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৃতীয় বছরের শেষে তুমি সেই বছরে উৎপন্ন তোমার শস্যাদির যাবতীয় দশ ভাগের এক ভাগ বের করে এনে তোমার নগর-দ্বারের ভিতরে সঞ্চয় করে রাখবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক তৃতীয় বছরের শেষে, তোমাদের সেই বছরের ফসলের দশমাংশ তোমাদের নগরে জমা করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৃতীয় বৎসরের শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদির যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগর-দ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৃতীয় বৎসরের শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদির যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগর-দ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রত্যেক তৃতীয় বছরের শেষে তোমাদের সেই বছরের ফসলের দশ ভাগের এক ভাগ শহরে নিয়ে এসে তোমরা জমা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“প্রত্যেক তৃতীয় বছরের শেষে তোমাদের সেই বছরের ফসলের দশ ভাগের এক ভাগ শহরে নিয়ে এসে তোমরা জমা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক তৃতীয় বছরের শেষে তোমরা সেই বছরের উৎপন্ন ফসলের দশমাংশ পৃথক করে নগরে সঞ্চয় করে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রতি তিন বছরের শেষে তোমরা অবশ্যই সেই বছরের সংগৃহীত ফসলের এক দশমাংশ সংগ্রহ করবে| তোমাদের শহরগুলোতে এই খাদ্য জমা করে রেখো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তৃতীয় বছরের শেষে তুমি সেই বছরে উৎপন্ন নিজের শস্যাদির যাবতীয় দশমাংশ বের করে এনে নিজের শহরের দরজার ভিতরে সঞ্চয় করে রাখবে;