Deuteronomy 14:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তোমার যেমন আছে তেমনি যার কোন অংশে কোন অধিকার নেই, সেই লেবীয়দের এবং বিদেশী, এতিম ও বিধবা, তোমার নগর-দ্বারের মধ্যবর্তী এসব লোক এসে ভোজন করে তৃপ্ত হবে; এভাবে যেন তোমার আল্লাহ্ মাবুদ তোমার সমস্ত কাজে তোমাকে দোয়া করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন লেবীয়েরা (যাদের নিজেদের কোনো ভাগ বা উত্তরাধিকার নেই) এবং বিদেশিরা, পিতৃহীন ও বিধবা যারা তোমাদের নগরে বাস করে তারা এসে খেয়ে তৃপ্ত হতে পারে, এবং যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তোমার সহিত যাহার কোন অংশ কি অধিকার নাই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তৃপ্ত হইবে; এইরূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্ম্মে তোমাকে আশীর্ব্বাদ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তোমার সহিত যাহার কোন অংশ কি অধিকার নাই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার নগর-দ্বারের মধ্যবর্তী এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তৃপ্ত হইবে; এইরূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে লেবীয়েরা, যাদের নিজেদের বলতে কোন জায়গা-জমি বা সম্পত্তি নেই এবং সেখানকার বিদেশী বাসিন্দারা, বিধবারা আর অনাথ ছেলেমেয়েরা প্রাণ ভরে খেতে পাবে। এতে তোমাদের সব কাজে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে লেবীয়রা, যাদের নিজেদের বলতে কোন জায়গা-জমি বা সম্পত্তি নেই এবং সেখানকার বিদেশী বাসিন্দারা, বিধবারা আর এতিম ছেলেমেয়েরা প্রাণ ভরে খেতে পাবে। এতে তোমাদের সব কাজে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দোয়া করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার দ্বারা তোমাদের নগরে বসবাসকারী লেবীয়, যাদের তোমাদের মত পৈতৃক বা নিজস্ব কোন সম্পত্তি নেই, তাদের এবং বিদেশী অনাথ ও বিধবাদের ভরণপোষণের ব্যবস্থা হবে। তোমরা যদি এইভাবে চল তাহলে তোমরা সকল কাজকর্মে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই খাদ্য লেবীয় লোকদের জন্য কারণ তাদের নিজেদের কোনো জমি নেই| এই খাদ্য তোমাদের শহরে যাদের খাদ্যের প্রয়োজন তাদেরও জন্য| সেই খাদ্য বিদেশীদের, বিধবাদের এবং অনাথদের জন্য| যদি তোমরা এটি করো তাহলে প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তোমার সঙ্গে যার কোনো অংশ কি অধিকার নেই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন ও বিধবা, তোমার শহরের দরজার মধ্যে এই সব লোক এসে খেয়ে তৃপ্তি পাবে; এই ভাবে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হাতের সব কাজে তোমাকে আশীর্বাদ করেন।