Deuteronomy 14:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা জাবর কাটে, কিংবা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাদের মধ্যে এগুলো ভোজন করবে না— উট, খরগোস ও শাফন; কেননা তারা জাবর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে নাপাক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যারা জাবর কাটে অথবা কেবল দ্বিখণ্ড খুরবিশিষ্ট এমন পশু যেমন উট, খরগোশ অথবা শাফন খাবে না। যদিও তারা জাবর কাটে, তাদের খুর চেরা নয়; সেগুলি তোমাদের পক্ষে অশুচি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে এইগুলি ভোজন করিবে না; উষ্ট্র, শশক ও শাফন; কেননা তাহারা জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে অশুচি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহারা জাবর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুর বিশিষ্ট, তাহাদের মধ্যে এইগুলি ভোজন করিবে না; উষ্ট্র, শশক ও শাফন; কেননা তাহারা জাবর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে অশুচি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মাত্র জাবর কাটা কিম্বা শুধু খুর চেরা পশুর মাংস তোমরা খাবে না। তোমরা উট, খরগোস ও শাফন খাবে না, কারণ সেগুলো জাবর কাটলেও তাদের খুর চেরা নয়। তাই সেগুলো তোমাদের পক্ষে অশুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাত্র জাবর কাটা কিংবা শুধু খুর চেরা পশুর গোশ্ত তোমাদের জন্য হারাম। তোমরা উট, খরগোস ও শাফন খাবে না, কারণ সেগুলো জাবর কাটলেও তাদের খুর চেরা নয়। তাই সেগুলো তোমাদের পক্ষে নাপাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যেগুলি জাবর কাটে, কিম্বা যেগুলির খুর দ্বিখণ্ডিত সেগুলির মধ্যে উট, খরগোস ও খটাশ তোমাদের ভক্ষ্য হবে না কারণ এরা জাবর কাটে বটে, কিন্তু এদের খুর দ্বিখণ্ডিত নয়। সেইজন্য এগুলি তোমরা অশুচি বলে গণ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা উট, খরগোশ অথবা পাহাড়ী শ্বাফন পশুদের খেও না| এই সমস্ত পশুরা জাবর কাটে কিন্তু তাদের পায়ে বিভক্ত খুর নেই, সুতরাং ঐ সমস্ত পশুরা শুচি খাদ্য হিসেবে তোমাদের কাছে গ্রহণযোগ্য নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই খণ্ড খুরবিশিষ্ট, তাদের মধ্যে এইগুলি খাবে না; উট, খরগোশ ও শাফন; কারণ তারা জাবর কাটে বটে, কিন্তু দুই খণ্ড খুরবিশিষ্ট না, তারা তোমাদের পক্ষে অশুচি;