Deuteronomy 14:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শূকর দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না, সে তোমাদের পক্ষে নাপাক; তোমরা তাদের গোশ্ত ভোজন করবে না, তাদের শব স্পর্শও করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শূকরও অশুচি; যদিও তার খুর দ্বিখণ্ডিত, সে জাবর কাটে না। তোমরা তাদের মাংস খাবে না কিংবা তাদের মৃতদেহও ছোঁবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শূকর দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাওর কাটে না, সে তোমাদের পক্ষে অশুচি; তোমরা তাহাদের মাংস ভোজন করিবে না, তাহাদের শব স্পর্শও করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শূকর দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না, সে তোমাদের পক্ষে অশুচি; তোমরা তাহাদের মাংস ভোজন করিবে না, তাহাদের শব স্পর্শও করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শূকরও অশুচি; খুর চেরা হলেও সে জাবর কাটে না। তোমরা এগুলোর মাংস খাবে না কিম্বা তাদের মৃতদেহও ছোঁবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শূকরও নাপাক; খুর চেরা হলেও সে জাবর কাটে না। তোমাদের জন্য এগুলোর গোশ্ত হারাম এবং তাদের মৃতদেহও ছোঁবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শূকরের খুর দ্বিখণ্ডিত কিন্তু তারা জাবর কাটে না তাই শূকরকে তোমরা অশুচি বলে গণ্য করবে। তোমরা তার মাংস খাবে না কিম্বা তার মৃতদেহ স্পর্শ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই শুয়োর খাবে না| তাদের পায়ের খুরগুলো বিভক্ত, কিন্তু তারা জাবর কাটে না| সুতরাং খাদ্য হিসেবে শুয়োরও তোমাদের গ্রহণযোগ্য নয়| শুয়োরের কোনো মাংস খাবে না| এমনকি শুয়োরের মৃত শরীর স্পর্শ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শূকর দুই খণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না, সে তোমাদের পক্ষে অশুচি; তোমরা তাদের মাংস খাবে না, তাদের মৃতদেহ ছোঁবেও না।