Deuteronomy 14:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানিতে বাস করা প্রাণীদের মধ্যে এসব তোমাদের খাদ্য; যাদের ডানা ও আঁশ আছে, সেগুলোকে ভোজন করতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলে বাস করা প্রাণীদের মধ্যে যেগুলির ডানা ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলচর সকলের মধ্যে এই সকল তোমাদের খাদ্য; যাহাদের ডেনা ও আঁইস আছে, তাহাদিগকে ভোজন করিতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলচর সকলের মধ্যে এই সকল তোমাদের খাদ্য; যাহাদের ডানা ও আঁইস আছে, তাহাদিগকে ভোজন করিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জলে বাস করা প্রাণীদের মধ্যে যেগুলোর ডানা ও আঁশ আছে সেগুলো তোমরা খেতে পারবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পানিতে বাস করা প্রাণীদের মধ্যে যেগুলোর ডানা ও আঁশ আছে সেগুলো তোমাদের জন্য হালাল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলচর প্রাণীদের মধ্যে যেগুলির পাখ্না ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পাখনা এবং আঁশ আছে এরকম যে কোনো রকম মাছ তোমরা খেতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জলচর সকলের মধ্যে এই সব তোমাদের খাবার; যাদের পাখনা ও আঁশ আছে, তাদেরকে খেতে পার।