Deuteronomy 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি একটি গুঁজি নিয়ে কপাটের সঙ্গে তার কান বিঁধিয়ে দেবে, তাতে সে চির জীবনের জন্য তোমার গোলাম থাকবে; আর বাঁদীর প্রতিও তা-ই করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে তুমি তার কানের লতি দরজার উপর রেখে তুরপুণ দিয়ে ফুটো করে দেবে, আর সে সারা জীবন তোমার দাস হয়ে থাকবে। তোমার দাসীর বেলায়ও তাই করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি এক গুঁজি লইয়া কপাটের সহিত তাহার কর্ণ বিঁধিয়া দিবে, তাহাতে সে নিত্য তোমার দাস থাকিবে; আর দাসীর প্রতিও তদ্রূপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি এক গুঁজি লইয়া কপাটের সহিত তাহার কর্ণ বিঁধিয়া দিবে, তাহাতে সে নিত্য তোমার দাস থাকিবে; আর দাসীর প্রতিও তদ্রূপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তোমরা তার কানের লতি দরজার উপর রেখে তুরপুণ দিয়ে ছেঁদা করে দেবে; তাতে সে সারা জীবন তোমাদের দাস হয়ে থাকবে। তোমাদের দাসীর বেলায়ও তা-ই করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তোমরা তার কানের লতি দরজার উপর রেখে তুরপুণ দিয়ে ছেঁদা করে দেবে; তাতে সে সারা জীবন তোমাদের গোলাম হয়ে থাকবে। তোমাদের বাঁদীর বেলায়ও তা-ই করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তুমি তাকে দরজার কাছে নিয়ে গিয়ে একটি সূচ দিয়ে তার কান বিদ্ধ করে দেবে তাহলে সে আজীবন তোমার দাস হয়ে থাকবে। ক্রীতদাসী সম্পর্কেও এই একই রীতি পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরকম হলে তোমরা সেই ক্রীতদাসকে তোমাদের দরজায় কান রাখতে বলো এবং একটি ধারালো যন্ত্রের সাহায্যে তার কানে ফুটো করো| এর থেকেই বোঝা যাবে যে সে চিরকালের জন্য তোমাদেরই ক্রীতদাস| যে ক্রীতদাসী তোমাদের সঙ্গে থাকতে চায় তার জন্যও এই ব্যবস্থা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তুমি এক সুঁচ দিয়ে দরজার সঙ্গে তার কান বেঁধে দেবে, তাতে সে চিরকাল তোমার দাস থাকবে; আর দাসীর প্রতিও সেরকম করবে।