Deuteronomy 15:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ছয় বছর পর্যন্ত সে তোমার কাছে বেতনজীবীর বেতনের চেয়ে দ্বিগুণ গোলামীর কাজ করেছে, এই কারণে তাকে মুক্ত করে বিদায় দেওয়া কঠিন মনে করবে না; তাতে তোমার আল্লাহ্ মাবুদ তোমার সকল কাজে তোমাকে দোয়া করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাস কিংবা দাসীকে মুক্ত করে দেওয়াটা তোমার কোনও কষ্টের ব্যাপার বলে মনে কোরো না, কারণ এই ছয় বছর সে তোমার জন্য যে কাজ করেছে তার দাম দুজন মজুরের মজুরির সমান। তাতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সব কাজে তোমাকে আশীর্বাদ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ছয় বৎসর পর্য্যন্ত সে তোমার কাছে বেতনজীবীর বেতন অপেক্ষা দ্বিগুণ দাস্যকর্ম্ম করিয়াছে, এই কারণ তাহাকে মুক্ত করিয়া বিদায় দেওয়া কঠিন মনে করিবে না; তাহাতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল কার্য্যে তোমাকে আশীর্ব্বাদ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ছয় বৎসর পর্যন্ত সে তোমার কাছে বেতনজীবীর বেতন অপেক্ষা দ্বিগুণ দাস্যকর্ম করিয়াছে, এই কারণ তাহাকে মুক্ত করিয়া বিদায় দেওয়া কঠিন মনে করিবে না; তাহাতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল কার্যে তোমাকে আশীর্বাদ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দাস কিম্বা দাসীকে মুক্ত করে দেওয়াটা তোমার কোন কষ্টের ব্যাপার বলে মনে কোরো না, কারণ এই ছয় বছর সে তোমাদের জন্য যে কাজ করেছে তার দাম দু’জন মজুরের মজুরির সমান। তাদের মুক্ত করে দিলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সব কিছুতে আশীর্বাদ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“গোলাম কিংবা বাঁদীকে মুক্ত করে দেওয়াটা তোমার কোন কষ্টের ব্যাপার বলে মনে কোরো না, কারণ এই ছয় বছর সে তোমাদের জন্য যে কাজ করেছে তার দাম দু’জন মজুরের মজুরির সমান। তাদের মুক্ত করে দিলে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের সব কিছুতে দোয়া করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রীতদাসীদের মুক্ত করে বিদায় দেওয়ার সময় তুমি আদৌ কুন্ঠিত হবে না কারণ ছয় বৎসর কাল সে বেতনভোগী মজুরের অর্ধেক বেতনে তোমার দাসত্ব করেছে। তাহলে তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সকল কাজে তোমাকে আশীর্বাদ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ক্রীতদাসদের মুক্ত করে দেওয়ার ব্যাপারে মন কঠিন কোরো না| মনে রাখবে, কোনো ভাড়া করা লোককে তোমাদের যে টাকা দিতে হত তার অর্ধেক টাকায় সে ছ’বছর তোমাদের সেবা করেছে| আর তাহলে তোমাদের প্রত্যেক কাজে প্রভু ঈশ্বর তোমাদের আশীর্বাদ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছয় বছর পর্যন্ত সে তোমার কাছে বেতনজীবীর বেতন থেকে দ্বিগুন দাসের কাজ করেছ, এই কারণ তাকে মুক্ত করে বিদায় দেওয়া কঠিন মনে করবে না; তাতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সব কাজে তোমাকে আশীর্বাদ করবেন।