Deuteronomy 15:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার গোমেষাদি পশুপাল থেকে উৎপন্ন সমস্ত প্রথমজাত পুং পশুকে তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে পবিত্র করবে; তুমি গরুর প্রথমজাত দিয়ে কোন কাজ করবে না এবং তোমার প্রথমজাত ভেড়ার লোম ছাঁটাই করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের গরু, মেষ ও ছাগলের প্রত্যেকটি প্রথমজাত পুরুষ শাবক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য আলাদা করে রাখবে। তোমাদের গরুর প্রথমজাত বাচ্চাকে কাজে লাগাবে না ও মেষের প্রথম শাবকের লোম ছাঁটবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন গোমেষাদি পশুপাল হইতে উৎপন্ন সমস্ত প্রথমজাত পুংপশুকে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিবে; তুমি গোরুর প্রথমজাত দ্বারা কোন কর্ম্ম করিবে না, এবং তোমার প্রথমজাত মেষের লোম ছেদন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার গোমেষাদি পশুপাল হইতে উৎপন্ন সমস্ত প্রথমজাত পুং পশুকে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিবে; তুমি গরুর প্রথমজাত দ্বারা কোন কর্ম করিবে না, এবং তোমার প্রথম জাত মেষের লোম ছেদন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের গরু-ভেড়া ও ছাগলের প্রত্যেকটা প্রথম পুরুষ বাচ্চা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখবে। তোমাদের গরুর প্রথম বাচ্চাকে কাজে লাগাবে না এবং ছাগল ও ভেড়ার প্রথম বাচ্চার লোম কাটবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের গরু-ভেড়া ও ছাগলের প্রত্যেকটা প্রথম পুরুষ বাচ্চা তোমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশ্যে আলাদা করে রাখবে। তোমাদের গরুর প্রথম বাচ্চাকে কাজে লাগাবে না এবং ছাগল ও ভেড়ার প্রথম বাচ্চার লোম কাটবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পশুপালের প্রথমজাত সমস্ত পুংশাবক তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে। প্রথমজাত গোবৎসকে তোমরা কোন কাজে ব্যবহার করবে না এবং প্রথমজাত মেষশাবকের লোম ছাঁটাই করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের পশুপালের সমস্ত প্রথমজাত পুরুষ পশুদের তোমরা অবশ্যই প্রভুর উদ্দেশ্যে পৃথক করবে| তোমাদের কাজে ঐ পশুদের কাউকে ব্যবহার করবে না এবং ঐ সমস্ত মেষের থেকে কোনো পশম ছাঁটবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের গরু মেষের পশুপাল থেকে উৎপন্ন সমস্ত প্রথমজাত পুরুষপশুকে নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র করবে; তুমি গরুর প্রথমজন্মানো বাচ্চার মাধ্যমে কোনো কাজ করবে না এবং তোমার প্রথমজন্মানো বাচ্চা মেষের লোম কাটবে না।