Deuteronomy 15:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ যে স্থান মনোনীত করবেন, সেই স্থানে তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে তুমি সপরিবারে প্রতি বছর তা ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় প্রত্যেক বছর তোমরা তোমাদের পরিবার নিয়ে তাঁর সামনে সেগুলির মাংস খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তুমি সপরিবারে প্রতি বৎসর তাহা ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তুমি সপরিবারে প্রতি বৎসর তাহা ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় প্রত্যেক বছর তোমরা তোমাদের পরিবার নিয়ে তাঁর সামনে সেগুলোর মাংস খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌র বেছে নেওয়া জায়গায় প্রত্যেক বছর তোমরা তোমাদের পরিবার নিয়ে তাঁর সামনে সেগুলোর গোশ্‌ত খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে তাঁর সাক্ষাতে তোমরা প্রতি বৎসর সপরিবারে সমবেত হয়ে সেই প্রথমজাত পশুগুলির মাংস ভোজন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাদের ঈশ্বর, যে স্থান পছন্দ করবেন প্রত্যেক বছর সেই জায়গায় তোমরা ঐ সমস্ত পশুদের নিয়ে আসবে| সেখানে প্রভুর উপস্থিতিতে তোমরা এবং তোমাদের পরিবারের লোকরা ঐ সমস্ত পশুদের খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যে জায়গা মনোনীত করবেন, সেই জায়গায় তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে তুমি সপরিবারে প্রতি বছর তা খাবে।