Deuteronomy 15:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তাতে কোন খুঁত থাকে, অর্থাৎ সে যদি খঞ্জ কিংবা অন্ধ হয়, কোন ভাবে খুঁতযুক্ত হয়, তবে তুমি তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে তা কোরবানী করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কোনো পশুর খুঁত থাকে, খোঁড়া কিংবা অন্ধ হয়, কিংবা কোনো বড়ো ধরনের দোষ থাকে, সেটি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তাহাতে কোন দোষ থাকে, অর্থাৎ সে যদি খঞ্জ কিম্বা অন্ধ হয়, কোন প্রকারে দোষযুক্ত হয়, তবে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তাহা বলিদান করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তাহাতে কোন দোষ থাকে, অর্থাৎ সে যদি খঞ্জ কিম্বা অন্ধ হয়, কোন প্রকারে দোষযুক্ত হয়, তবে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তাহা বলিদান করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই সব পশুর কোনটার যদি কোন খুঁত থাকে, অর্থাৎ যদি সেটা খোঁড়া কিম্বা অন্ধ হয় কিম্বা তার দেহে আর কোন বড় রকমের দোষ থাকে, তবে সেটা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই সব পশুর কোনটার যদি কোন খুঁত থাকে, অর্থাৎ যদি সেটা খোঁড়া কিংবা অন্ধ হয় কিংবা তার গায়ে আর কোন বড় রকমের দোষ থাকে, তবে সেটা তোমাদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে কোরবানী দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেগুলির মধ্যে কোন একটির যদি খুঁত থাকে, অর্থাৎ খঞ্জ, অন্ধ বা অন্য কোন প্রকার গুরুতর দোষযুক্ত হয় তাহলে সেটিকে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যদি কোনো পশুর কোনো খুঁত থাকে–যদি খোঁড়া হয় অথবা অন্ধ অথবা অন্য যে কোনরকম খুঁত যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই সেই পশুটিকে তোমাদের প্রভু ঈশ্বরের কাছে উৎসর্গ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তাতে কোনো দোষ থাকে, অর্থাৎ সে যদি খোঁড়া কিংবা অন্ধ হয়, কোনোভাবে দোষী হয়, তবে তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে তা বলিদান করবে না।