Deuteronomy 15:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নগর-দ্বারের ভিতরে তা ভোজন করো; নাপাক বা পাক-পবিত্র উভয় লোকই কৃষ্ণসার কিংবা হরিণের মত করেই তা ভোজন করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটি তোমরা নিজেদের নগরেই খাবে। অশুচি এবং শুচি সকলেই সেটি গজলা হরিণ বা হরিণের মাংসের মতোই খেতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপন নগর-দ্বারের ভিতরে তাহা ভোজন করিও; অশুচি কি শুচি উভয় লোকই কৃষ্ণসারের কিম্বা হরিণের ন্যায় তাহা ভোজন করিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন নগর-দ্বারের ভিতরে তাহা ভোজন করিও; অশুচি কি শুচি উভয় লোকই কৃষ্ণসারের কিম্বা হরিণের ন্যায় তাহা ভোজন করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা তোমরা নিজের জায়গাতেই খাবে। শুচি-অশুচি যে কোন লোকই তা কৃষ্ণসার বা হরিণের মাংসের মতই খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা তোমরা নিজের জায়গাতেই খাবে। পাক-নাপাক যে কোন লোকই তা কৃষ্ণসার বা হরিণের গোশ্তের মতই খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজেদের বাসস্থানেই তোমরা তার মাংস ভোজন করতে পারবে। শুচি বা অশৌচগ্রস্ত সকলেই কৃষ্ণসার বা হরিণের মাংসের মতই তা খেতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা বাড়ীতে সেই পশুর মাংস খেতে পারো| যে কোনোও লোকই এটি খেতে পারে – সে শুচিই হোক্ বা অশুচি হোক্| এই মাংস খাওয়ার নিয়ম কৃষ্ণসার এবং হরিণের মাংস খাওয়ার মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের শহরের দরজার ভিতরে তা খেয়ো অশুচি কি শুচী, উভয় লোকই কৃষ্ণসারের কিংবা হরিণের মতো তা খেতে পারে।