Deuteronomy 15:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বিজাতীয়ের কাছ থেকে তা আদায় করতে পার; কিন্তু তোমার ভাইয়ের কাছে তোমার যা আছে, তা তোমাকে মাফ করে দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদেশিদের কাছ থেকে ঋণ শোধের দাবি করতে পারো, কিন্তু তোমাদের ইস্রায়েলী ভাইদের ঋণ তোমাদের মকুব করে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বিজাতীয়ের কাছে আদায় করিতে পার; কিন্তু তোমার ভ্রাতার নিকটে তোমার যাহা আছে, তাহা তোমার হস্ত ক্ষমা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বিজাতীয়ের নিকট হইতে আদায় করিতে পার; কিন্তু তোমার ভ্রাতার নিকটে তোমার যাহা আছে, তাহা তোমার হস্ত ক্ষমা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিন্ন জাতির লোকদের কাছ থেকে ঋণ শোধের দাবি করা চলবে, কিন্তু তোমাদের ভাইদের ঋণ তোমাদের মকুব করে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিন্ন জাতির লোকদের কাছ থেকে ঋণ শোধের দাবি করা চলবে, কিন্তু তোমাদের ভাইদের ঋণ তোমাদের মাফ করে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশীদের কাছ থেকে তোমরা ঋণ আদায় করতে পার, কিন্তু তোমাদের স্বজাতীয়দের সমস্ত দেনা তোমরা মকুব করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কোন বিদেশীর কাছ থেকে ঋণ আদায় করতে পার| কিন্তু আরেকজন ইস্রায়েলীর তোমার কাছে যে দেনা আছে সেটা তোমরা অবশ্যই বাতিল করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বিদেশীর কাছে আদায় করতে পার; কিন্তু তোমার ভাইয়ের কাছে তোমার যা আছে, তা তুমি ছেড়ে দেবে।