Deuteronomy 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক তোমাদের মধ্যে কারো দরিদ্র হওয়া অনুপযুক্ত; কারণ তোমার আল্লাহ্ মাবুদ তোমার অধিকার হিসেবে যে দেশ দিচ্ছেন, সেই দেশে মাবুদ তোমাকে নিশ্চয়ই দোয়া করবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে, তোমাদের মধ্যে কারোর গরিব থাকার কথা নয়, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের অধিকার করার জন্য দিচ্ছেন, তিনি তোমাদের প্রচুর আশীর্বাদ করবেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক তোমার মধ্যে কাহারও দরিদ্র হওয়া অনুপযুক্ত; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকারার্থে যে দেশ দিতেছেন, সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয়ই আশীর্ব্বাদ করিবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক তোমাদের মধ্যে কাহারও দরিদ্র হওয়া অনুপযুক্ত; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকারার্থে যে দেশ দিতেছেন, সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমরা সম্পূর্ণভাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার বাধ্য থাক এবং আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি তা মেনে চলবার দিকে মন দাও, তবে অবশ্য তোমাদের মধ্যে কারও গরীব থাকবার কথা নয়, কারণ সম্পত্তি হিসাবে যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন সেখানে তিনি তোমাদের প্রচুর আশীর্বাদ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমরা সম্পূর্ণভাবে তোমাদের মাবুদ আল্লাহ্র কথার বাধ্য থাক এবং আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি তা মেনে চলবার দিকে মন দাও, তবে অবশ্য তোমাদের মধ্যে কারও গরীব থাকবার কথা নয়, কারণ সম্পত্তি হিসাবে যে দেশ তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দিতে যাচ্ছেন সেখানে তিনি তোমাদের প্রচুর দোয়া করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে কেউ দরিদ্র থাকবে না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দিয়েছেন সেই দেশে তিনি তোমাদের নিশ্চয়ই আশীর্বাদ করবেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের দেশে কোনো গরীব লোক থাকা উচিৎ নয়, কারণ প্রভু তোমাদের যে দেশ দিয়েছেন সেই দেশে তোমাদের মহৎভাবে আশীর্বাদ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রকৃত পক্ষে তোমাদের মধ্যে কেউ যেন গরিব না থাকে; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকারের জন্যে যে দেশ দিচ্ছেন, সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন;