Deuteronomy 16:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আবীব মাস পালন করবে, তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন করবে; কেননা আবীব মাসে তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে রাতের বেলায় মিসর থেকে বের করে এনেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবীব মাসে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা নিস্তারপর্ব পালন করবে, কারণ আবীব মাসেই রাতের বেলায় তিনি তোমাদের মিশর থেকে বের করে এনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আবীব মাস পালন করিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিবে; কেননা আবীব মাসে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রাত্রিকালে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আবীব মাস পালন করিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করিবে; কেননা আবীব মাসে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রাত্রিকালে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আবীব মাসে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা উদ্ধার-পর্ব পালন করবে। এই আবীব মাসেই একদিন রাতের বেলায় তিনি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আবীব মাসে তোমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে তোমরা উদ্ধার-ঈদ পালন করবে। এই আবীব মাসেই একদিন রাতের বেলায় তিনি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আবিব মাসে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করবে, কেননা আবিব মাসেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর রাত্রিকালে তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা আবীব মাসকে মনে রাখবে| সেই সময় তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরকে সম্মান দেখানোর জন্যে নিস্তারপর্ব উদযাপন করবে, কারণ সেই মাসে প্রভু তোমাদের ঈশ্বর মিশর থেকে তোমাদের রাত্রে বার করে নিয়ে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আ বীব মাস পালন করবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করবে; কারণ আবীব মাসে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রাতে মিশর থেকে বের করে এনেছিলেন।