Deuteronomy 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তোমার আল্লাহ্ মাবুদের দোয়া অনুযায়ী সঙ্গতি অনুসারে স্বেচ্ছাদত্ত উপহার দ্বারা তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে সাত সপ্তাহের উৎসব পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদ অনুযায়ী সংগতি থেকে নিজের ইচ্ছায় উপহার দিয়ে সপ্তাহের উৎসব পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তোমার ঈশ্বর সদাপ্রভুর আশীর্ব্বাদানুযায়ী সঙ্গতি হইতে স্ব-ইচ্ছায় দত্ত উপহার দ্বারা তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সাত সপ্তাহের উৎসব পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তোমার ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদানুযায়ী সঙ্গতি হইতে স্ব-ইচ্ছায় দত্ত উপহার দ্বারা তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সাত সপ্তাহের উৎসব পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তোমাদের নিজের ইচ্ছায় করা উৎসর্গ দিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সাত সপ্তাহের পর্ব পালন করবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে পরিমাণে আশীর্বাদ করেছেন তা বুঝে তোমরা এই উৎসর্গের জিনিস দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তোমাদের নিজের ইচ্ছায় করা কোরবানী দিয়ে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে সাত সপ্তাহের ঈদ পালন করবে। তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের যে পরিমাণে দোয়া করেছেন তা বুঝে তোমরা এই কোরবানীর জিনিস দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদে লব্ধ সম্পদ থেকে স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য দ্বারা তোমরা তাঁর উদ্দেশে সাত সপ্তাহের উৎসব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু, তোমাদের ঈশ্বরের জন্য সপ্তাহের উৎসব উদযাপন করো| তোমরা যা নিয়ে আসতে চাও সেইরকম কোনো বিশেষ উপহার নিয়ে এসে এটি করো| প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের কতখানি আশীর্বাদ করেছেন সেটা চিন্তা করে স্থির করবে তোমরা কতটা দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তোমার ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদ অনুযায়ী সঙ্গতি থেকে নিজের ইচ্ছায় দেওয়া উপহারের মাধ্যমে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে সাত সপ্তাহের উৎসব পালন করবে।