Deuteronomy 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি স্মরণে রাখবে যে, তুমি মিসর দেশে গোলাম ছিলে এবং এসব বিধি যত্নপূর্বক পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রাখবে তোমরাও মিশরে দাস ছিলে, এবং এসব অনুশাসন যত্নের সঙ্গে পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি স্মরণে রাখিবে যে, তুমি মিসর দেশে দাস ছিলে, এবং এই সকল বিধি যত্নপূর্ব্বক পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি স্মরণে রাখিবে যে, তুমি মিসর দেশে দাস ছিলে, এবং এই সকল বিধি যত্নপূর্বক পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশে তোমরাও যে দাস ছিলে সেই কথাটা মনে রেখে তোমরা এই সব নিয়ম যত্নের সংগে পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশে তোমরাও যে গোলাম ছিলে সেই কথাটা মনে রেখে তোমরা এই সব নিয়ম যত্নের সংগে পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা স্মরণে রাখবে যে মিশরে তোমরা দাস ছিলে, সেই জন্য তোমরা সযত্নে এই সব বিধি পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রাখবে তোমরা মিশরে ক্রীতদাস ছিলে| সুতরাং এই বিধিগুলো মেনে চলার ব্যাপারে সতর্ক থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি মনে রাখবে যে, তুমি মিশর দেশে দাস ছিলে এবং এই সব বিধি যত্নসহকারে পালন করবে।