Deuteronomy 16:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার খামার ও আঙ্গুরকুঞ্জ থেকে যা সংগ্রহ করার তা সংগ্রহ করার পর তুমি সাতদিন কুটির উৎসব পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের খামার এবং আঙুর মাড়াই করবার জায়গা থেকে সবকিছু তুলে রাখবার পরে তোমরা কুটিরবাস-পর্ব পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার খামার ও দ্রাক্ষাকুণ্ড হইতে যাহা সংগ্রহ করিবার, তাহা সংগ্রহ করিলে পর তুমি সাত দিন কুটীরের উৎসব পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার খামার ও দ্রাক্ষাকুণ্ড হইতে যাহা সংগ্রহ করিবার, তাহা সংগ্রহ করিলে পর তুমি সাত দিন কুটিরের উৎসব পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের খামার এবং আংগুর মাড়াই করবার জায়গা থেকে সব কিছু তুলে রাখবার পরে সাত দিন তোমরা কুঁড়ে-ঘরের পর্ব পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের খামার এবং আংগুর মাড়াই করবার জায়গা থেকে সব কিছু তুলে রাখবার পরে সাত দিন তোমরা কুঁড়ে-ঘরের ঈদ পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের খামার এবং দ্রাক্ষাকুণ্ড থেকে ফসল ও দ্রাক্ষারস সংগ্রহ করার পর তোমরা সাতদিন কুটিরবাস পর্ব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শস্য মাড়ানোর জায়গা থেকে শস্য সংগ্রহ করার পর এবং দ্রাক্ষা মাড়ার জায়গা থেকে দ্রাক্ষারস সংগ্রহ করার সাতদিন পরে তোমরা অবশ্যই কুটির উৎসব উদযাপন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার খামার ও আঙ্গুর কুণ্ড থেকে যা সংগ্রহ করার, তা সংগ্রহ করার পর তুমি সাত দিন কুটিরের উৎসব পালন করবে।