Deuteronomy 16:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই উৎসবে তুমি, তোমার পুত্রকন্যা, তোমার গোলাম বাঁদী ও তোমার নগর-দ্বারের মধ্যবর্তী লেবীয় ও বিদেশী এবং এতিম ও বিধবা সকলে আনন্দ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের উৎসবে আনন্দ করবে—তুমি, তোমার ছেলেমেয়ে, তোমার দাস-দাসীরা, তোমার নগরের লেবীয়রা ও বিদেশিরা, পিতৃহীনেরা ও বিধবারা যারা তোমাদের মধ্যে বসবাস করে সবাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই উৎসবে তুমি, তোমার পুত্রকন্যা, তোমার দাসদাসী ও তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী লেবীয় ও বিদেশী এবং পিতৃহীন ও বিধবা সকলে আনন্দ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই উৎসবে তুমি, তোমার পুত্রকন্যা, তোমার দাস-দাসী ও তোমার নগর-দ্বারের মধ্যবর্তী লেবীয় ও বিদেশী এবং পিতৃহীন ও বিধবা সকলে আনন্দ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের দাস ও দাসীরা এবং তোমাদের মধ্যে বাস করা লেবীয়েরা, বিদেশী বাসিন্দারা, অনাথ ছেলেমেয়েরা আর বিধবারা- তোমরা সবাই এই পর্বে আনন্দ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের গোলাম ও বাঁদীরা এবং তোমাদের মধ্যে বাস করা লেবীয়রা, বিদেশী বাসিন্দারা, এতিম ছেলেমেয়েরা আর বিধবারা- তোমরা সবাই এই পর্বে আনন্দ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই উৎসবে তুমি, তোমার পুত্র-কন্যা, দাসদাসী তোমাদের নগরবাসী লেবীয়, বিদেশী, পিতৃহীন ও বিধবা সকলেই আনন্দ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই উৎসবে তোমরা সকলে আনন্দ উপভোগ করো–তোমরা, তোমাদের ছেলেরা, তোমাদের মেয়েরা, তোমাদের সমস্ত সেবকরা এবং তোমাদের শহরে বসবাসকারী লেবীয়রা, বিদেশীরা, অনাথরা এবং বিধবারা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই উৎসবে তুমি, তোমার ছেলেময়ে, তোমার দাসদাসী ও তোমার শহরের দরজার মাঝখানের লেবীয় ও বিদেশী এবং পিতৃহীন ও বিধবা সবাই আনন্দ করবে।