Deuteronomy 16:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের মনোনীত স্থানে তুমি তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে সাতদিন উৎসব পালন করবে; কেননা তোমার আল্লাহ্ মাবুদ তোমার সমস্ত উৎপন্ন দ্রব্যে ও তোমার হাতের সমস্ত কাজে তোমাকে দোয়া করবেন, আর তুমি সম্পূর্ণভাবে আনন্দিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে জায়গা মনোনীত করবেন সেখানেই তোমরা তাঁর উদ্দেশে সাত দিন ধরে এই উৎসব পালন করবে। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সমস্ত ফসলে ও হাতের সমস্ত কাজে আশীর্বাদ করবেন, এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর মনোনীত স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সাত দিন উৎসব পালন করিবে; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সমস্ত উৎপন্ন দ্রব্যে ও হস্তকৃত সমস্ত কর্ম্মে তোমাকে আশীর্ব্বাদ করিবেন, আর তুমি সম্পূর্ণরূপে আনন্দিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর মনোনীত স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সাত দিন উৎসব পালন করিবে; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সমস্ত উৎপন্ন দ্রব্যে ও হস্তকৃত সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করিবেন, আর তুমি সম্পূর্ণরূপে আনন্দিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে জায়গা বেছে নেবেন সেখানেই তোমরা তাঁর উদ্দেশে সাত দিন ধরে এই পর্ব পালন করবে, কারণ তোমাদের তোলা সব ফসল এবং সব কাজে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন আর তোমাদের আনন্দ পূর্ণ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্ যে জায়গা বেছে নেবেন সেখানেই তোমরা তাঁর উদ্দেশে সাত দিন ধরে এই ঈদ পালন করবে, কারণ তোমাদের তোলা সব ফসল এবং সব কাজে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দোয়া করবেন আর তোমাদের আনন্দ পূর্ণ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে তোমরা তাঁর উদ্দেশে সাতদিনব্যাপী উৎসব পালন করবে কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের উৎপন্ন সমস্ত দ্রব্যে ও তোমাদের সকল কর্ম প্রচেষ্টায় আশীর্বাদ করবেন এবং তোমরা পরিপূর্ণ আনন্দ লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যে স্থান পছন্দ করবেন সেই বিশেষ স্থানে তোমরা সাতদিন ধরে এই উৎসব উদযাপন করবে| তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান প্রদর্শনের জন্য তোমরা এটি কর| শস্য সংগ্রহ এবং সমস্ত কাজে যেহেতু প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের আশীর্বাদ করবেন তাই তোমরা খুব আনন্দ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মনোনীত জায়গায় তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে সাত দিন উৎসব পালন করবে; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার উৎপন্ন জিনিসে ও হাতের সব কাজে তোমাকে আশীর্বাদ করবেন, আর তুমি সম্পূর্ণ আনন্দিত হবে।