Deuteronomy 16:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি অন্যায় বিচার করবে না, কারো মুখাপেক্ষা করবে না ও ঘুষ নেবে না; কেননা ঘুষ জ্ঞানীদের চোখ অন্ধ করে ও ধার্মিকদের কথা বিপরীত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যায় বিচার করবে না কিংবা কারোর পক্ষ নেবে না। ঘুস নিয়ো না, কারণ ঘুস জ্ঞানীদের চোখ অন্ধ করে এবং নির্দোষ লোকদের কথা পরিবর্তন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি অন্যায় বিচার করিবে না, কাহারও মুখাপেক্ষা করিবে না, ও উৎকোচ লইবে না; কেননা উৎকোচ জ্ঞানীদের চক্ষু অন্ধ করে ও ধার্ম্মিকদের বাক্য বিপরীত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি অন্যায় বিচার করিবে না, কাহারও মুখাপেক্ষা করিবে না, ও উৎকোচ লইবে না; কেননা উৎকোচ জ্ঞানীদের চক্ষু অন্ধ করে ও ধার্মিকদের বাক্য বিপরীত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অন্যায় বিচার করবে না কিম্বা কারও পক্ষ নেবে না। তোমরা ঘুষ নেবে না, কারণ ঘুষ জ্ঞানীদের চোখ অন্ধ করে দেয় এবং নির্দোষ লোকদের কথায় প্যাঁচ লাগিয়ে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অন্যায় বিচার করবে না কিংবা কারও পক্ষ নেবে না। তোমরা ঘুষ নেবে না, কারণ ঘুষ জ্ঞানীদের চোখ অন্ধ করে দেয় এবং নির্দোষ লোকদের কথায় প্যাঁচ লাগিয়ে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অন্যায় বিচার করবে না, পক্ষপাতিত্ব করবে না কিম্বা উৎকোচ নেবে না কারণ উৎকোচ প্রাজ্ঞদের দৃষ্টি লোপ করে এবং ন্যায়পরায়ণদের বিপরীত কথা বলায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই অন্যায় বিচার করবে না এবং সব সময় পক্ষপাতহীন হবে| রায় দেওয়ার সময় মন পরিবর্তনের জন্য কারও কাছ থেকে অর্থ গ্রহণ করবে না| অর্থ অনেক জ্ঞানী লোককেও অন্ধ করে দেয় এবং একজন ভালো লোক যা বলবে তাও পরিবর্তন করে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জোর করে বিচার করতে পারো না, কারোর পক্ষপাত করবে না ও ঘুষ নেবে না; কারণ ঘুষ জ্ঞানীদের চোখ অন্ধ করে ও ধার্ম্মিকদের কথা বিপরীত করে।