Deuteronomy 16:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বতোভাবে যা ন্যায্য তারই অনুগামী হবে, তাতে তুমি জীবিত থাকবে ও তোমার আল্লাহ্‌ মাবুদের দেওয়া দেশ অধিকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ন্যায্য কেবল ন্যায্যরই অনুগামী হবে, যেন তোমরা বেঁচে থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ দেবেন তা অধিকার করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বতোভাবে যাহা ন্যায্য, তাহারই অনুগামী হইবে, তাহাতে তুমি জীবিত থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর দত্ত দেশ অধিকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বতোভাবে যাহা ন্যায্য তাহারই অনুগামী হইবে, তাহাতে তুমি জীবিত থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর দত্ত দেশ অধিকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিচ্ছেন, তোমরা যাতে বেঁচে থেকে তা ভোগ-দখল করতে পার সেইজন্য তোমরা কেবল ন্যায়কেই মেনে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দেশটা তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের দিচ্ছেন, তোমরা যাতে বেঁচে থেকে তা ভোগ-দখল করতে পার সেইজন্য তোমরা কেবল ন্যায়কেই মেনে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা ন্যায্য সর্বতোভাবে তোমরা তাই অনুসরণ করবে, তাহলে তোমরা জীবিত থেকে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দেওয়া দেশ ভোগ দখল করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সততা এবং পক্ষপাতহীনতা! সব সময় সৎ‌ এবং পক্ষপাতহীন থাকার জন্য তোমাদের অবশ্যই খুব কঠোর চেষ্টা করতে হবে! তাহলেই প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা থাকতে পারবে এবং রাখতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবভাবে যা সঠিক, তারই অনুগামী হবে, তাতে তুমি বেঁচে থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশ অধিকার করবে।