Deuteronomy 16:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে যে কোরবানগাহ্ তৈরি করবে, তার কাছে কোন রকম কাঠের আশেরা মূর্তি স্থাপন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদি তৈরি করবে তার পাশে কোনোরকম কাঠের আশেরা-খুঁটি পুঁতবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদি নির্ম্মাণ করিবে, তাহার কাছে কোন প্রকার কাষ্ঠের আশেরা মূর্ত্তি স্থাপন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদি নির্মাণ করিবে, তাহার কাছে কোন প্রকার কাষ্ঠের আশেরা মূর্তি স্থাপন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা যে বেদী তৈরী করবে তার পাশে পূজা করবার জন্য কাঠের আশেরা-খুঁটি পুঁতবে না কিম্বা কোন পাথরও খাড়া করবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সব ঘৃণা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে তোমরা যে কোরবানগাহ্ তৈরী করবে তার পাশে পূজা করবার জন্য কাঠের আশেরা-খুঁটি পুঁতবে না কিংবা কোন পাথরও খাড়া করবে না, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্ এই সব ঘৃণা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে বেদী নির্মাণ করবে তার আশেপাশে কোন কাঠের তৈরী আশেরা মূর্তি স্থাপন করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের জন্য নির্মিত বেদীর পাশে দেবী আশেরাকে সম্মান করার জন্য কোনোও কাঠের স্তম্ভ স্থাপন করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যে যজ্ঞবেদি তৈরী করবে, তার কাছে কোনো ধরনের থাম ও কাঠের আশেরা মূর্ত্তি স্থাপন করবে না।