Deuteronomy 16:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাত দিন তোমার সীমার মধ্যে খামি দৃষ্ট না হোক; এবং প্রথম দিনের সন্ধ্যাবেলা তুমি যে কোরবানী কর, তার কোন গোশ্ত সকাল পর্যন্ত অবশিষ্ট থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সাত দিন সারা দেশে তোমাদের মধ্যে যেন খামির পাওয়া না যায়। প্রথম দিনের সন্ধ্যাবেলা তোমরা যে মাংস উৎসর্গ করবে তা যেন সকাল পর্যন্ত পড়ে না থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাত দিন তোমার সীমার মধ্যে তাড়ী দৃষ্ট না হউক; এবং প্রথম দিবসের সন্ধ্যাকালে তুমি যে বলিদান কর, তাহার মাংস কিছুই, সমস্ত রাত্রি প্রাতঃকাল পর্য্যন্ত অবশিষ্ট না থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাত দিন তোমার সীমার মধ্যে তাড়ী দৃষ্ট না হউক; এবং প্রথম দিবসের সন্ধ্যা কালে তুমি যে বলিদান কর, তাহার মাংস কিছুই, সমস্ত রাত্রি প্রাতঃকাল পর্যন্ত অবশিষ্ট না থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সাত দিন সারা দেশে তোমাদের মধ্যে যেন খামি দেওয়া কোন কিছু পাওয়া না যায়। পর্বের প্রথম দিনের সন্ধ্যাবেলা তোমরা যে মাংস উৎসর্গ করবে তা যেন সকাল পর্যন্ত পড়ে না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সাত দিন সারা দেশে তোমাদের মধ্যে যেন খামি দেওয়া কোন কিছু পাওয়া না যায়। ঈদের প্রথম দিনের সন্ধ্যাবেলায় তোমরা যে গোশ্ত কোরবানী দেবে তা যেন সকাল পর্যন্ত পড়ে না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের বসতির সীমার মধ্যে সাতদিন যেন কোন খামির রাখা না হয়। প্রথমদিন সন্ধ্যায় তোমরা যে বলি উৎসর্গ করবে, তার মাংস যেন সেই রাত্রিশেষে সকাল পর্যন্ত অবশিষ্ট না থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশের কোথাও কোনও বাড়িতে সাত দিন ধরে অবশ্যই খামির থাকবে না| এছাড়া প্রথম দিন সন্ধ্যাবেলায় তোমরা যত মাংস উৎসর্গ করবে সেগুলো অবশ্যই সকালের আগে খেয়ে নিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাত দিন তোমার সীমার মধ্যে তাড়ী দেখা না যাক এবং প্রথম দিনের র সন্ধ্যাবেলায় তুমি যে বলিদান কর, তার মাংস কিছুই যেন সকাল পর্যন্ত বাকি না থাকুক।