Deuteronomy 16:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্ মাবুদের মনোনীত স্থানে তা পাক করে ভোজন করবে; পরে খুব ভোরে নিজের তাঁবুতে ফিরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় সেই মাংস রান্না করে খাবে। তারপর সকালে নিজেদের তাঁবুতে ফিরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাহা পাক করিয়া ভোজন করিবে; পরে প্রাতঃকালে আপন তাম্বুতে ফিরিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাহা পাক করিয়া ভোজন করিবে; পরে প্রাতঃকালে আপন তাম্বুতে ফিরিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে জায়গাটা বেছে নেবেন সেখানেই তোমরা সেই মাংস রান্না করে খাবে। তার পরের দিন সকালে তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্ যে জায়গাটা বেছে নেবেন সেখানেই তোমরা সেই গোশ্ত রান্না করে খাবে। তার পরের দিন সকালে তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে বলির মাংস রান্না করে খাবে। তারপর সকালে নিজ নিজ তাঁবুতে ফিরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাদের ঈশ্বর, যে জায়গা পছন্দ করবেন সেই জায়গায় তোমরা অবশ্যই নিস্তারপর্বের মাংস রান্না করবে এবং সেটি খাবে| এরপর সকালে তোমরা বাড়ীতে ফিরে যেতে পার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় তা রান্না করে খাবে; পরে সকালে নিজের তাঁবুতে ফিরে যাবে।