Deuteronomy 16:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ছয় দিন খামিহীন রুটি খাবে এবং সপ্তম দিনে তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে ঈদের সভা হবে; তুমি কোন কাজ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছয় দিন ধরে তোমরা খামিরবিহীন রুটি খাবে আর সাত দিনের দিন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে শেষ দিনে পবিত্র সভার আয়োজন করবে এবং কোনও কাজ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ছয় দিন তাড়ীশূন্য রুটী খাইবে, এবং সপ্তম দিবসে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পর্ব্বসভা হইবে; তুমি কোন কার্য্য করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ছয় দিন তাড়ীশুন্য রুটি খাইবে, এবং সপ্তম দিবসে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পর্বসভা হইবে; তুমি কোন কার্য করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছয় দিন ধরে তোমরা খামিহীন রুটি খাবে আর সাত দিনের দিন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে শেষ দিনের মিলন-সভার আয়োজন করবে এবং সেই দিন কোন কাজ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছয় দিন ধরে তোমরা খামিহীন রুটি খাবে আর সাত দিনের দিন তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে শেষ দিনের মিলন-মাহ্ফিলের আয়োজন করবে এবং সেই দিন কোন কাজ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছয়দিন তোমরা খামিরবিহীন রুটি খাবে এবং সপ্তম দিনে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা কোন কাজ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দিন তোমরা নিশ্চয়ই খামিরবিহীন রুটি খাবে| সপ্তম দিনে তোমরা অবশ্যই কোনো কাজ করবে না| এই দিন প্রভু তোমাদের ঈশ্বরকে সম্মান দেখানোর জন্য লোকরা এক বিশেষ সভায় এসে একত্রিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ছয় দিন তাড়ীশূন্য রুটি খাবে এবং সপ্তম দিনের তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পর্বসভা হবে; তুমি কোনো কাজ করবে না।