Deuteronomy 17:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে খুঁতযুক্ত, কোন রকম কলঙ্কযুক্ত গরু কিংবা ভেড়া কোরবানী করবে না; কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ তা ঘৃণা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা এমন কোনও গরু কিংবা মেষ উৎসর্গ করবে না যার খুঁত আছে, কারণ তিনি তা ঘৃণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে দোষযুক্ত, কোন প্রকার কলঙ্কযুক্ত গোরু কিম্বা মেষ বলিদান করিবে না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা ঘৃণা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে দোষযুক্ত, কোন প্রকার কলঙ্কযুক্ত গরু কিম্বা মেষ বলিদান করিবে না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা ঘৃণা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা এমন কোন গরু বা ছাগল বা ভেড়া উৎসর্গ করবে না যার কোন খুঁত বা দোষ আছে, কারণ তিনি তা ঘৃণা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে তোমরা এমন কোন গরু বা ছাগল বা ভেড়া কোরবানী দেবে না যার কোন খুঁত বা দোষ আছে, কারণ তিনি তা ঘৃণা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কোন খুঁত বা দোষযুক্ত বৃষ কিংবা মেষ উৎসর্গ করবে না কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে এটি ঘৃণার্হ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে খুঁত আছে এমন কোনও গরু বা মেষ বলি দেবে না| কেন? কারণ তোমাদের প্রভু ঈশ্বর এটিকে ঘৃণা করেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে দোষী, কোনো ধরনের কলঙ্কযুক্ত গরু কিংবা মেষ বলিদান করবে না; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তা ঘৃণা করেন।