Deuteronomy 17:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমাকে যে শরীয়ত শিক্ষা দেবে, তার মর্মানুসারে ও তোমাকে বিচারের যে রায় বলবে, সেই অনুসারে তুমি কাজ করবে; তাদের হুকুমের ডানে বা বামে ফিরবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের তারা যা শিক্ষা দেবে এবং যে রায় দেবে সেইমতোই তোমরা কাজ করবে। তারা তোমাদের যা বলবে সেই অনুযায়ী করবে, ডানদিকে বা বাঁদিকে ফিরবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমাকে যে ব্যবস্থা শিক্ষা দিবে, তাহার মর্ম্মানুসারে ও তোমাকে যে বিচার বলিবে, তদনুসারে তুমি করিবে; তাহাদের আদিষ্ট বাক্যের দক্ষিণে কি বামে ফিরিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমাকে যে ব্যবস্থা শিক্ষা দিবে, তাহার মর্মানুসারে ও তোমাকে যে বিচার বলিবে, তদনুসারে তুমি করিবে; তাহাদের আদিষ্ট বাক্যের দক্ষিণে কি বামে ফিরিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আইন-কানুন সম্বন্ধে তোমাদের যা শিক্ষা দেবে এবং যে রায় দেবে সেই মতই তোমরা কাজ করবে। তারা তোমাদের যা করতে বলবে তোমরা ঠিক তা-ই করবে, এদিক ওদিক করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শরীয়ত সম্বন্ধে তোমাদের যা শিক্ষা দেবে এবং যে রায় দেবে সেই মতই তোমরা কাজ করবে। তারা তোমাদের যা করতে বলবে তোমরা ঠিক তা-ই করবে, এদিক ওদিক করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের শিক্ষা এবং বিচারাদেশ অনুযায়ী তোমরা কাজ করবে। তারা যে সিদ্ধান্ত ঘোষণা করবে তার কোন ব্যতিক্রম তোমরা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তাদের সিদ্ধান্ত স্বীকার করবে এবং ঠিক ঠিক ভাবে তাঁদের আদেশ অনুসরণ করবে| তাঁরা তোমাদের যা করতে বলবেন তোমরা সেগুলো ঠিক মতো করবে–তার কোন কিছুর পরিবর্তন করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমাকে যে নিয়ম শেখাবে, তার সিদ্ধান্ত অনুযায়ী তুমি করবে; যা তারা বলেছে তার ডান দিকে কি বাম দিকে ফিরবে না;