Deuteronomy 17:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূর্বক আচরণ করে, তোমার আল্লাহ্‌ মাবুদের পরিচর্যা করার জন্য সেই স্থানে দণ্ডায়মান ইমামের কিংবা বিচারকর্তার কথার অবাধ্য হয়, সেই মানুষ হত হবে। এভাবে তুমি ইসরাইলের মধ্য থেকে দুষ্টাচার লোপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ বিচারকের কথা কিংবা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবাকারী সেই যাজকের কথা অবজ্ঞা করে তবে তাকে মেরে ফেলবে। ইস্রায়েলের মধ্যে থেকে দুষ্টতা তোমাদের শেষ করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূর্ব্বক আচরণ করে, তোমার ঈশ্বর সদাপ্রভুর পরিচর্য্যার্থে সেই স্থানে দণ্ডায়মান যাজকের কিম্বা বিচারকর্ত্তার কথায় কর্ণপাত না করে, সেই মনুষ্য হত হইবে; ফলে তুমি ইস্রায়েলের মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূর্বক আচরণ করে, তোমার ঈশ্বর সদাপ্রভুর পরিচর্যার্থে সেই স্থানে দণ্ডায়মান যাজকের কিম্বা বিচারকর্তার কথায় কর্ণপাত না করে, সেই মনুষ্য হত হইবে। ফলে তুমি ইস্রায়েলের মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন লোক অহংকারের বশে সেই বিচারকের কথা কিম্বা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবাকারী সেই পুরোহিতের কথা শুনতে রাজী না হয়, তবে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। তোমরা ইস্রায়েলীয়দের মধ্য থেকে এই রকমের মন্দতা শেষ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন লোক অহংকারের বশে সেই বিচারকের কথা কিংবা তোমাদের মাবুদ আল্লাহ্‌র খেদমতকারী সেই ইমামের কথা শুনতে রাজী না হয়, তবে তাকে অবশ্যই হত্যা করতে হবে। তোমরা বনি-ইসরাইলদের মধ্য থেকে এই রকমের খারাপী শেষ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি ঔদ্ধত্যভরে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবক পুরোহিত কিম্বা বিচারপতির সিদ্ধান্ত অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা ইসরায়েলী সমাজ থেকে সর্বপ্রকার অন্যায়ের উচ্ছেদ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন লোক যদি সেই সময় তোমাদের প্রভু, ঈশ্বরের সেবায় রত কোন বিচারক অথবা যাজকের কথা মেনে চলতে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তিকে তোমরা অবশ্যই শাস্তি দেবে| সেই ব্যক্তিকে অবশ্যই মরতে হবে| ইস্রায়েল থেকে তোমরা সেই দুষ্ট লোককে অবশ্যই সরাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে লোক অহঙ্কারী আচরণ করে, তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবার জন্যে সেই জায়গায় দাঁড়িয়ে থাকা যাজকের কিংবা বিচারকর্তার কথায় কান না দেয়, সেই মানুষ মারা যাবে; ফলে তুমি ইস্রায়েলের মধ্যে থেকে খারাপ আচরণ বাদ দেবে।