Deuteronomy 17:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমার আল্লাহ্ মাবুদ যাকে মনোনীত করবেন, তাকেই তোমাদের উপরে বাদশাহ্ নিযুক্ত করবে; তোমার ভাইদের মধ্য থেকে তোমাদের উপরে বাদশাহ্ নিযুক্ত করবে; যে তোমার ভাই নয়, এমন বিজাতীয় ব্যক্তিকে তোমাদের উপরে বাদশাহ্ করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা নিশ্চয় করে তোমাদের রাজা করবে। সে যেন তোমাদের ইস্রায়েলী ভাইদের মধ্যে একজন হয়। যে ইস্রায়েলী নয়, এমন কোনও বিদেশিকে তোমাদের উপরে রাজা করবে না
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; তোমার ভ্রাতৃগণের মধ্য হইতে আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; যে তোমার ভ্রাতা নয়, এমন বিজাতীয় ব্যক্তিকে আপনার উপরে রাজা করিতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; তোমার ভ্রাতৃগণের মধ্য হইতে আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; যে তোমার ভ্রাতা নয়, এমন বিজাতীয় ব্যক্তিকে আপনার উপরে রাজা করিতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা তোমাদের রাজা করবে। সে যেন তোমাদের ইস্রায়েলীয় ভাইদের মধ্যে একজন হয়। যে তোমাদের ইস্রায়েলীয় ভাই নয় এমন ভিন্ন জাতির কোন লোককে তোমরা তোমাদের রাজা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমাদের মাবুদ আল্লাহ্ যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা তোমাদের বাদশাহ্ করবে। সে যেন তোমাদের ইসরাইলীয় ভাইদের মধ্যে একজন হয়। যে তোমাদের ইসরাইলীয় ভাই নয় এমন ভিন্ন জাতির কোন লোককে তোমরা তোমাদের বাদশাহ্ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যাকে মনোনীত করবেন তাকেই তোমরা তোমাদের রাজারূপে বরণ করবে। তোমাদের স্বজাতীয়দের মধ্য থেকেই একজনকে রাজপদে বরণ করবে। স্বজাতীয় নয় এমন কোন বিদেশীকে কোনভাবেই তোমরা রাজপদে বরণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সেটা ঘটে তখন প্রভু যাকে পছন্দ করবেন নিশ্চিতভাবে তাঁকেই রাজা হিসেবে নির্বাচন করো| তোমাদের যে রাজা হবে সে অবশ্যই তোমাদের লোকদেরই একজন হবে| তোমরা অবশ্যই কোনো বিদেশীকে তোমাদের রাজা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাকে মনোনীত করবেন, তাঁকেই নিজের ওপরে রাজা নিযুক্ত করবে; তোমার ভাইদের মধ্যে থেকে নিজের ওপরে রাজা নিযুক্ত করবে; যে তোমার ভাই না, এমন বিজাতীয় লোককে নিজের ওপরে রাজা করতে পারবে না।