Deuteronomy 17:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই বাদশাহ্ তাঁর জন্য অনেক ঘোড়া রাখবে না এবং অনেক ঘোড়ার চেষ্টায় লোকদেরকে পুনর্বার মিসর দেশে গমন করাবে না; কেননা মাবুদ তোমাদেরকে বলেছেন, এর পরে তোমরা সেই পথে আর ফিরে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই রাজা যেন নিজের জন্য অনেক ঘোড়া জোগাড় না করে কিংবা আরও ঘোড়া আনার জন্য মিশরে ফেরত না পাঠায়, কেননা সদাপ্রভু তোমাদের বলেছেন, “তোমরা ওই পথে আর ফিরে যাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই রাজা আপনার জন্য অনেক অশ্ব রাখিবে না, এবং অনেক অশ্বের চেষ্টায় প্রজাদিগকে পুনর্ব্বার মিসর দেশে গমন করাইবে না; কেননা সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, ইহার পরে তোমরা সেই পথে আর ফিরিয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই রাজা আপনার জন্য অনেক অশ্ব রাখিবে না, এবং অনেক অশ্বের চেষ্টায় প্রজাদিগকে পুনর্বার মিসর দেশে গমন করাইবে না; কেননা সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, ইহার পরে তোমরা সেই পথে আর ফিরিয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাজা যেন নিজের জন্য অনেক ঘোড়া জোগাড় করবার দিকে মন না দেয় এবং তার পরে আরও ঘোড়া জোগাড় করবার জন্য ইস্রায়েলীয়দের মিসর দেশে না পাঠায়, কারণ সদাপ্রভু তোমাদের বলেছেন, ‘তোমরা ঐ পথে আর ফিরে যাবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বাদশাহ্ যেন নিজের জন্য অনেক ঘোড়া জোগাড় করবার দিকে মন না দেয় এবং তার পরে আরও ঘোড়া জোগাড় করবার জন্য বনি-ইসরাইলদের মিসর দেশে না পাঠায়, কারণ মাবুদ তোমাদের বলেছেন, ‘তোমরা ঐ পথে আর ফিরে যাবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাজা নিজের সৈন্যবাহিনীতে বেশী অশ্ব রাখবে না কিম্বা অধিক অশ্ব সংগ্রহের জন্য প্রজাদের আবার মিশরে পাঠাবে না, কারণ তোমাদের প্রতি প্রভু পরমেশ্বরের নির্দেশ এই, তোমরা আর মিশরের পথে ফিরে যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তার নিজের জন্য কখনই প্রচুর ঘোড়া রাখবে না এবং আরও ঘোড়া পাওয়ার জন্য সে কখনই লোকদের মিশরে পাঠাবে না| কেন? কারণ প্রভু তোমাদের বলেছেন, ‘তোমরা সেই পথে কখনই ফিরে যাবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই রা জা নিজের জন্য অনেক ঘোড়া রাখবে না এবং অনেক ঘোড়ার চেষ্টায় লোকদেরকে আবার মিশর দেশে নিয়ে যাবে না; কারণ সদাপ্রভু তোমাদেরকে বলেছেন, এর পরে তোমরা সেই রাস্তায় আর ফিরে যাবে না।