Deuteronomy 17:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে তার নিজের জন্য একটি কিতাবে লেবীয় ইমামদের সম্মুখস্থিত এই শরীয়তের অনুলিপি লিখে নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যখন নিজের সিংহাসনে বসবে তখন সে যেন নিজের জন্য গোটানো পুঁথিতে এই বিধানের কথাগুলি লিখে রাখে, যেটি লেবীয় যাজকদের বিধানের অনুলিপি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশন কালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশন কালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লেবীয়দের মধ্যে যারা পুরোহিত তাদের কাছে আইন-কানুনের যে বই আছে সিংহাসনে বসবার সময় তাকে সেই বই থেকে তার নিজের জন্য সব আইন-কানুন একটি বইয়ে নকল করে নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লেবীয়দের মধ্যে যারা ইমাম তাদের কাছে শরীয়তের যে কিতাব আছে সিংহাসনে বসবার সময় তাকে সেই কিতাব থেকে তার নিজের জন্য সব শরীয়ত একটি বইয়ে লিখে নিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বরাজ্যে সিংহাসনে আরোহণের সময় সে নিজের জন্য লেবীয় পুরোহিতদের রক্ষণাধীন এই বিধি ব্যবস্থার অনুলিপি একটি পুস্তকে লিপিবদ্ধ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবং রাজা যখন শাসন করতে শুরু করবে তখন একটা বইয়ে সে অবশ্যই বিধিগুলি লিখে রাখবে| যাজকরা এবং লেবীয় পরিবারগোষ্ঠীর লোকরা যে বই রাখে, সেই বই থেকে সে এই প্রতিলিপি লিখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজের রাজ্যের সিংহাসনে বসার দিনের সে নিজের জন্যে একটি বইয়ে লেবীয় যাজকদের সামনে অবস্থিত এই নিয়মের অনুলিপি লিখবে।